Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
র‍্যাগিং ঠেকাতে মাঠে নামছে বুয়েট প্রশাসন, প্রমাণ হলেই সঙ্গে সঙ্গে বহিষ্কার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2020, 06:50 pm
Last modified: 20 February, 2020, 06:57 pm

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নির্দেশনা

র‍্যাগিং ঠেকাতে মাঠে নামছে বুয়েট প্রশাসন, প্রমাণ হলেই সঙ্গে সঙ্গে বহিষ্কার

বুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালককে আহ্বায়ক করে চারটি কমিটি গঠন করা হয়েছে। সব হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষরা কমিটিতে আছেন। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে তারা কাজ শুরু করবেন।
টিবিএস রিপোর্ট
20 February, 2020, 06:50 pm
Last modified: 20 February, 2020, 06:57 pm
গত বছরের ৭ অক্টোবর বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মীর রাতভর নির্যাতনে শেরে বাংলা হলের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু হলে, বিচারের দাবিতে লাগাতার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়া প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের কোনো সিনিয়র শিক্ষার্থী যাতে র‍্যাগ দিতে না পারে সে লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের ‘ভিজিল্যান্স টিম’ গঠন করেছে কর্তৃপক্ষ। 

এই টিমের সদস্যরা ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবেন। নবীন ছাত্র ছাত্রীরা কোনো সমস্যার মুখে পড়লেই এই টিমকে জানাতে বলা হয়েছে। ভিজিল্যান্স টিম কারও বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনো প্রকার কারণ দর্শানো ছাড়া প্রমাণ সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে পারবেন।

বৃহস্পতিবার বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এ লক্ষ্যে তাকে আহ্বায়ক করে চারটি কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের সবগুলো হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষরা ওই চার কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে তারা কাজ শুরু করবেন।

এ বিষয়ে আসিফ শাহরিয়ার সুস্মিত নামে বুয়েটের এক শিক্ষার্থী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “নানা সময়ে এইসব উদ্যোগ বিভিন্ন কারণে কাজ করেনি। আমি আশা করবো, এখন যেহেতু বুয়েটে কোনো রাজনৈতিক চাপ নেই তাই প্রশাসন এ বিষয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে। তবে এই কাজটা যদি আগে করা যেতো তাহলে আবরারকে হয়তো মরতে হতো না।”
 
Related Topics

টপ নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান / বুয়েট / বুয়েট ক্যাম্পাস / র‍্যাগিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নির্দেশনা

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net