Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
রোজিনা ইসলামকে দ্রুত মুক্তিদানের দাবি জানালেন মার্কিন গণমাধ্যম নেতৃবৃন্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2021, 09:25 pm
Last modified: 19 May, 2021, 11:10 pm

Related News

  • মুক্ত সাংবাদিকতা নিশ্চিতে কমিশন গঠন করবে বিএনপি: আমীর খসরু
  • দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতায় আফগানিস্তানের পর সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ
  • মুক্ত গণমাধ্যম সূচকে ১০ ধাপ পেছাল বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন  
  • কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা
  • জামিন পেলেন সাংবাদিক রোজিনা 

রোজিনা ইসলামকে দ্রুত মুক্তিদানের দাবি জানালেন মার্কিন গণমাধ্যম নেতৃবৃন্দ

“আন্তর্জাতিক সঙ্কটের এই মুহূর্তে জনস্বার্থ রক্ষায় স্বাধীন সাংবাদিকতা চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুসন্ধানী প্রতিবেদকরা জনগণের পক্ষেই কাজ করেন”
টিবিএস রিপোর্ট
19 May, 2021, 09:25 pm
Last modified: 19 May, 2021, 11:10 pm

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্রে গণমাধ্যম সংগঠনের জাতীয় পর্যায়- ইউএস ন্যাশনাল প্রেস ক্লাব ও ন্যাশনাল প্রেস ক্লাব জার্নালিজম ইনস্টিটিউটের নেতৃবৃন্দ।  

পিআর নিউজওয়্যারের প্রতিবেদন অনুসারে, তারা আগামী বৃহস্পতিবার নির্ধারিত জামিন শুনানির দিনে রোজিনাকে মুক্তি দিতে আদালতের প্রতিও আহ্বান জানিয়েছেন।

ন্যাশনাল প্রেস ক্লাবের প্রেসিডেন্ট লিসা নিকোল ম্যাথিউস এবং এনপিসি জার্নালিজম ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এঞ্জেলা গ্রেইলিং কিয়ানে এক যৌথ বিবৃতিতে বলেন, "আন্তর্জাতিক সঙ্কটের এই মুহূর্তে জনস্বার্থ রক্ষায় স্বাধীন সাংবাদিকতা চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুসন্ধানী প্রতিবেদকরা জনগণের পক্ষেই কাজ করেন।"

সেখানে আরও বলা হয়, "সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করে বাংলাদেশের কর্তৃপক্ষ আসলে কি লুকাতে চাইছেন, তা জানতে বিশ্ববাসীর মধ্যে কৌতূহল বাড়ছে।"

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক গণমাধ্যম অধিকার গোষ্ঠী- কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস জানায়, ঔপনিবেশিক আমলে প্রণীত যে আইনের ধারায় রোজিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাতে অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছরের জেল বা প্রাণদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।

সিপিজে'কে রোজিনার সম্পাদক জানান, তার বিশ্বাস মহামারি চলাকালে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নানা প্রকার দুর্নীতি এবং অব্যবস্থাপনা নিয়ে লেখালেখি করায় সংশ্লিষ্টদের আক্রোশের কারণেই রোজিনাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে গত সোমবার রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। পরবর্তীতে, পুলিশের কাছে হস্তান্তরের পর তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগে মামলা করা হয়। 

অনুসন্ধানী সাংবাদিক রোজিনার বিরুদ্ধে ১৯২৩ সালে প্রণীত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ১৯২৩ সালের 'অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের' ৩ ও ৫ ধারায় গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগও আনা হয়েছে। ৩ ধারা অনুযায়ী অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। আর ৫ ধারা অনুযায়ী সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অথবা ১৪ বছরের কারাদণ্ড। তবে সর্বনিম্ন সাজা ৩ বছরও হতে পারে।

১৯০৮ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাব বিশ্বের পেশাদারী সাংবাদিকদের শীর্ষতম সংগঠন। ক্লাবটির ৩,০০০ সদস্য বিশ্বের প্রথম সাড়ির প্রায় সকল গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত। যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বে মুক্তমত চর্চার স্বাধীনতা নিয়েও সোচ্চার সংগঠনটি। 

ন্যাশনাল প্রেস ক্লাব জার্নালিজম ইনস্টিটিউট আসলে ক্লাবটির একটি অলাভজনক সহযোগী সংস্থা। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সাংবাদিকদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেয় এবং নাগরিক সমাজের সঙ্গে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে কাজ করে।   
 

Related Topics

টপ নিউজ

মুক্ত গণমাধ্যম / সাংবাদিক রোজিনা ইসলাম / ইউএস প্রেস ক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • মুক্ত সাংবাদিকতা নিশ্চিতে কমিশন গঠন করবে বিএনপি: আমীর খসরু
  • দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতায় আফগানিস্তানের পর সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ
  • মুক্ত গণমাধ্যম সূচকে ১০ ধাপ পেছাল বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন  
  • কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা
  • জামিন পেলেন সাংবাদিক রোজিনা 

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net