Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
30 June, 2020, 05:20 pm
Last modified: 30 June, 2020, 05:29 pm

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে চালু হবে বন্ধ ৬ পাটকল: খন্দকার আব্দুল মুক্তাদির
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মঙ্গলবার খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পাটকল শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কোনো অবস্থাতেই মিল বন্ধ করতে দেওয়া হবে না।
খুলনা প্রতিনিধি
30 June, 2020, 05:20 pm
Last modified: 30 June, 2020, 05:29 pm
পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করা না হলে আমরণ অনশনসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে পাটকল শ্রমিক নেতারা এ ঘোষণা দেন।

সরকারি-বেসরকারি অংশীদারীত্বের (পিপিপি) ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিকরা নিজ নিজ মিলের সামনে মঙ্গলবার দুপুর ২টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এর আগে একই দাবিতে সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।

এদিকে, মঙ্গলবার দুপুরে প্লাটিনাম জুবিলি জুট মিলের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পাটকল শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কোনো অবস্থাতেই মিল বন্ধ করতে দেওয়া হবে না।

তারা বিজেএমসি পুনর্গঠন করে মিল চালু রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এদিন বক্তৃতা করেন প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, সাবেক সভাপতি কাউসার আলী মৃধা, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সেলিম আকন, আবুল কালাম জিয়া, নূরুল হক, বেল্লাল হোসেন, শুকুর আলী প্রমুখ।

অন্যদিকে, চলমান সমস্যা নিরসনে দেশের ২৫টি পাটকলের সিবিএ নেতারা সোমবার রাতে ঢাকায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক চললেও কোনো সুরাহা হয়নি।

বৈঠকে যোগ দেওয়া প্লাটিনাম জুট মিলের সিবিএ'র সভাপতি সাহানা শারমিন জানান, কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নিকট শ্রমিকদের মিল চালু রখাসহ বিভিন্ন দাবির বিষয়ে জানানো হয়েছে। তবে তেমন কোনো আশ্বাস পাওয়া যায়নি। এ কারণে দাবি আদায় না হওয়ায় কর্মসূচি অব্যাহত থাকবে।

রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক সরদার আব্দুল হামিদ বলেন, হঠাৎ করেই মিল বন্ধ হলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন। তখন পরিবার-পরিজন নিয়ে সকলকে পথে বসতে হবে।

তিনি বলেন, মিল বন্ধের এই ভ্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, স্টার, প্লাটিনাম, ইস্টার্ন, দৌলতপুর, খালিশপুর, জেজেআই, আলিম ও কার্পেটিং জুট মিলে আট হাজার ১০০ স্থায়ী শ্রমিক ও প্রায় ১৫ হাজার অস্থায়ী শ্রমিক কর্মরত রয়েছেন।

খুলনার পাটকলসহ রাষ্ট্রায়ত্ত সকল পাটকল সরকারি-বেসরকারি অংশীদারীত্বের (পিপিপি) ভিত্তিতে সরকার চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সোমবার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেওয়া হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু

আবুল কালাম (৫৭) নামে প্লাটিনাম জুবিলি জুট মিলের এক শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মিলের শ্রমিকরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফেসবুকে চাকরিচ্যূতির চিঠি দেখতে পেয়ে তিনি মাথা ঘুরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

প্লাটিনাম জুবিলি জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক খেলায়েত হোসেন খান জানান, সকাল সাড়ে ৯টায় আবুল কালাম ফেসবুকে দেখতে পান, চাকরি ছাটাই হলে প্রথম বছরে ৪০ ভাগ, পরের বছরে ৩০ ভাগ ও তার পরের বছরে আর ৩০ভাগ টাকা পরিশোধ করা হবে। যেহেতু এর আগে অবসরে যাওয়া শ্রমিকরা এখনো টাকা পায়নি, সে কারণে তিনি হতাশ হয়ে স্ট্রোকে আক্রান্ত হন এবং ঘটনাস্থলে মারা যান।

খেলায়েত হোসেন খান আরও বলেন, আমাদের ছাটাই করা হলে আমরা টাকাও পাব না, মিলেও ঢুকতে দেওয়া হবে না। আমরা শুভঙ্করের ফাঁকিতে পড়ব।

Related Topics

টপ নিউজ

খুলনা / পাটকল / রাষ্ট্রায়ত্ত পাটকল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে চালু হবে বন্ধ ৬ পাটকল: খন্দকার আব্দুল মুক্তাদির
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net