Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
মৃতপ্রায় আবরারকে চিকিৎসা দেবার চেষ্টা করেছিলেন খুনীরা

বাংলাদেশ

আবদুল্লাহ আল মামুন
08 October, 2019, 04:05 pm
Last modified: 08 October, 2019, 04:19 pm

Related News

  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না: শফিকুর রহমান
  • আবরারের স্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি: আসিফ
  • তিনটি শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন
  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন

মৃতপ্রায় আবরারকে চিকিৎসা দেবার চেষ্টা করেছিলেন খুনীরা

এরপর আবরারকে ওরা ২০০৫ নম্বর কক্ষে নিয়ে যায়। আমিও সেখানে গেলাম। আবরারের ব্যাচমেটরা ওকে চিকিৎসা দেবার চেষ্টা করছিল...
আবদুল্লাহ আল মামুন
08 October, 2019, 04:05 pm
Last modified: 08 October, 2019, 04:19 pm

রোববার রাতে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটের শের-ই-বাংলা হলে ব্যাচমেটদের হাতে নির্মম নির্যাতনের শিকার আবরার ফাহাদকে মৃত্যুর আগে চিকিৎসা দেবার চেষ্টা করেছিলেন নির্যাতনকারীরা। 

হলের বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী এ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বুয়েটের ১৬তম ব্যাচের এ ছাত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, হলে ঢুকে পুলিশ প্রথমে কোনো কিছুই করেনি। বরং তাদের ওপর ‘পুজার দায়িত্ব’ রয়েছে বলে হল ছেড়ে চলে যায় ওরা। 

প্রত্যক্ষদর্শী এই শিক্ষার্থীও হত্যার দায়ে সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন। তবে তিনি এই খুনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। 

তিনি জানান, “আবরারকে আটটার দিকে তার বন্ধুরা ডেকে নেবার সময় আমি আমার কক্ষেই ছিলাম। ওই সময়কার ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ভিডিওটা আমি দেখেছি। ওরা সবাই ১৭তম ব্যাচের ছাত্র।”

পরের ঘটনাবলীর কথা এই প্রত্যক্ষদর্শী এভাবে জানান: “সাড়ে বারোটা পর্যন্ত আমি কক্ষেই ছিলাম। ওখানে কী হচ্ছে সে বিষযে কোনো ধারণাই ছিল না আমার। ২০১১ নম্বর কক্ষে পরে গিয়েছি আমি। গিয়ে দেখলাম, বিছানায় শুয়ে রয়েছে আবরার। তার দু’তিন জন ব্যাচমেট তার শরীরে মেসেজ করছে। তখনও সে জীবিত ছিল।”

“এরপর আবরারকে ওরা ২০০৫ নম্বর কক্ষে নিয়ে যায়। আমিও সেখানে গেলাম। আবরারের ব্যাচমেটরা ওকে চিকিৎসা দেবার চেষ্টা করছিল। একই সময়ে ওরা চকবাজার পুলিশকে ডাকল আবরারকে তাদের হাতে তুলে দেবার জন্য। ওরা পুলিশকে বলছিল, একজন শিবির কর্মী হলে ধরা পড়েছে।”

প্রত্যক্ষদর্শী জানালেন, রাত একটার দিকে পুলিশ হলে এলে ১৭তম ব্যাচের চার জন ছাত্র আবরারকে দোতলা থেকে নিচতলায় নিয়ে যান।  

কিন্তু পুলিশ সদস্যরা আবরারকে হস্তান্তরে দেরি দেখে তাদের ‘পুজা ডিউটি’র কথা বলে হল ছেড়ে চলে যান। 

রাত আড়াইটার দিকে নিচতলায় অনেক ছাত্রের জমায়েত হয়। ততক্ষণে আবরার মারা গেছেন বলে প্রত্যক্ষদর্শীর ধারণা। কারণ, “সে সময়ে ওর শরীরে কোনো নড়াচড়া ছিল না।”

এর কিছু সময় পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক হলে এসে আবরারকে মৃত ঘোষণা করেন। 

প্রসঙ্গত, বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে রোববার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ছাত্র শিবিরের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় সিটিটিভি ফুটেজ পরীক্ষা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে পুলিশ ছাত্রলীগের নয় নেতাকর্মীসহ ১৯ জনকে আটক করেছে।

Related Topics

টপ নিউজ

আবরার ফাহাদ / আবরার হত্যা / বুয়েট শিক্ষার্থী / বুয়েট ছাত্রলীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না: শফিকুর রহমান
  • আবরারের স্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি: আসিফ
  • তিনটি শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন
  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net