Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
মুজিববর্ষে সেরা করদাতার সম্মাননা নিলেন কাউছ মিয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2021, 07:25 pm
Last modified: 05 March, 2021, 08:11 pm

Related News

  • হাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া মারা গেছেন
  • আবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া
  • ট্যাক্স রেট কমানোর আহ্বান জানিয়েছেন শীর্ষ করদাতারা 
  • কাউছ মিয়াসহ ৫ জন সেরা প্রবীণ করদাতা হলেন
  • বলিউডের সর্বোচ্চ করদাতা অক্ষয় কুমার, পেলেন বিশেষ সম্মানপত্র! 

মুজিববর্ষে সেরা করদাতার সম্মাননা নিলেন কাউছ মিয়া

ব্যক্তি পর্যায়ে সর্বাধিকবার এবং সর্বোচ্চ করদাতার সম্মান অর্জন করার পাশাপাশি জাতীয় রাজস্ব খাতে বিশেষ অবদান রাখায় ব্যবসায়ী ও সমাজসেবক কাউছ মিয়াকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 March, 2021, 07:25 pm
Last modified: 05 March, 2021, 08:11 pm

মুজিববর্ষে সেরা করদাতার সম্মাননা নিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাউছ মিয়া।

ব্যক্তি পর্যায়ে সর্বাধিকবার এবং সর্বোচ্চ করদাতার সম্মান অর্জন করার পাশাপাশি জাতীয় রাজস্ব খাতে বিশেষ অবদান রাখায় ব্যবসায়ী ও সমাজসেবক কাউছ মিয়াকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক, প্রশংসাপত্র ও ক্রেস্ট তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউছ মিয়া। তিনি বলেন, আমার বয়স হয়েছে। চিকিৎসক কথা কম বলতে বলেছেন। তারপরও আমাকে এই সম্মান জানানোর জন্য কৃতজ্ঞ।

কাউছ মিয়া বলেন, জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে আজকের অবস্থানে এসেছি। সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেছি। বাকিটা জীবনও যেন এভাবে পথ চলতে পারি। ধন্যবাদ সবাইকে।

কাউছ মিয়া কয়েক বছর ধরেই সেরা করদাতার সম্মাননা পেয়ে আসছেন। তিনি ১৯৫৮ সাল থেকে কর দেন। ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন কাউছ মিয়া।

হাকিমপুরী জর্দা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির মালিক মো. কাউছ মিয়া তার ব্যবসা শুরু করেছিলেন মাত্র আড়াই হাজার টাকা নিয়ে, পঞ্চাশের দশকে। তার বক্তব্য অনুযায়ী, এখন তার বিভিন্ন ব্যবসা আর জায়গাজমি মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা।

২০১৬-১৭ কর বছরে ঢাকা জেলার কর বাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে তাকে। রাজস্ব প্রদানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ধারাবাহিকভাবে ১৪ বার বিভিন্ন রাজস্ব পুরস্কারে ভূষিত হয়েছেন।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট হতে ঋণ গ্রহণ না করে সম্পূর্ণ নিজস্ব সম্পদে দীর্ঘ সময় ব্যবসা পরিচালনা এবং স্বপ্রণোদিতভাবে, স্ব উদ্যোগে নিয়মিত কর প্রদানের বিষয়টি তাকে স্বতন্ত্রতা প্রদান করেছে।

কর প্রদানের পাশাপাশি কাউছ মিয়া বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। সামাজিক দায়িত্ব পালনেও তিনি অগ্রগামী এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অসামান্য অবদান রেখে চলেছেন।

Related Topics

টপ নিউজ

কাউছ মিয়া / সেরা করদাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • হাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া মারা গেছেন
  • আবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া
  • ট্যাক্স রেট কমানোর আহ্বান জানিয়েছেন শীর্ষ করদাতারা 
  • কাউছ মিয়াসহ ৫ জন সেরা প্রবীণ করদাতা হলেন
  • বলিউডের সর্বোচ্চ করদাতা অক্ষয় কুমার, পেলেন বিশেষ সম্মানপত্র! 

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net