Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ভোলায় ৭৬৩ হেক্টর জমির ফসল ও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

বাংলাদেশ

ভোলা প্রতিনিধি
21 May, 2020, 04:35 pm
Last modified: 21 May, 2020, 04:41 pm

Related News

  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   
  • গ্যাস, জমির সহজলভ্যতা ও কম খরচের টানে ভোলায় শিল্পায়নের জোয়ার; হাজারো কোটি টাকার বিনিয়োগ

ভোলায় ৭৬৩ হেক্টর জমির ফসল ও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

কৃষকদের তথ্যানুযায়ী, এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে সরকারিভাবে এখনো ক্ষয় ক্ষতির তালিকা চূড়ান্ত হয়নি।
ভোলা প্রতিনিধি
21 May, 2020, 04:35 pm
Last modified: 21 May, 2020, 04:41 pm
আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত চর কুকরি মুকরির ঘরবাড়ি। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও চরাঞ্চলের ৩০টি কাঁচাঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারে নিমজ্জিত ঢাল চর কুকরি মুকরিসহ বিভিন্ন চরের পানি নেমে গেছে। এসব চর চার থেকে পাঁচ ফুট পানিতে প্লাবিত হওয়ায় চার শতাধিক পুকুর ও মাছের ঘেরের ক্ষতি হয়েছে। 

এদিকে ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ছয় কিলোমিটার বেড়িবাঁধ ও প্রায় ৭৬৩ হেক্টর জমির ফসল।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহামদ জানান, জেলার  সাত উপজেলার প্রায় সাড়ে ছয় কিলোমিটার বেড়িবাঁধ ও একটি স্লুইজগেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মনপুরায় সোয়া তিন কিলোমিটার, চরফ্যাশনে এক কিলোমিটার, তজুমদ্দিনে ৭৫০ মিটার, বোরহানউদ্দিনে ৭৬০ কিলোমিটার, দৌলতখানে ৩৫০ মিটার, সদর উপজেলায় ৩৬০ মিটার বাঁধের ক্ষতি হয়েছে। শিগগিরই এগুলো মেরামতের জন্য কাজ শুরু করা হবে।

কৃষি বিভাগের উপ পরিচালক হরলাল মধু জানিয়েছেন, কৃষকদের সর্তক করায় আগাম বোর ধান কেটে নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে প্রাথমিক হিসাবে ৭৬৩ হেক্টর জমির রবিশস্য ও শাক সবজির ক্ষতি হয়েছে। এর মধ্যে চিনাবাদম, মরিচ, মুগ, গ্রীষ্মকালীন তিল, সবজি ও বিভিন্ন ধরনের ফলের বাগান রয়েছে।

কৃষকদের তথ্যানুযায়ী, এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আবহাওয়া ভালো থাকায় বৃহস্পতিবার চরাঞ্চালের মানুষজন নিজ নিজ বাড়িতে ফেরা শুরু করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। তবে সরকারিভাবে এখনো ক্ষয় ক্ষতির তালিকা চূড়ান্ত হয়নি।

Related Topics

টপ নিউজ

ভোলা / ঘূর্ণিঝড় আম্পান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   
  • গ্যাস, জমির সহজলভ্যতা ও কম খরচের টানে ভোলায় শিল্পায়নের জোয়ার; হাজারো কোটি টাকার বিনিয়োগ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net