Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দূর্ঘটনায় রেলওয়ের তদন্ত প্রতিবেদন জমা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2019, 07:35 pm
Last modified: 19 November, 2019, 07:42 pm

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দূর্ঘটনায় রেলওয়ের তদন্ত প্রতিবেদন জমা

এই প্রতিবেদনেও দূর্ঘটনায় তূর্ণা নিশীথার চালক (লোক মাস্টার) তাছের উদ্দিন, সহকারী লোক মাস্টার অপু দে এবং গার্ড আব্দুর রহমানকে দায়ী করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে
টিবিএস রিপোর্ট
19 November, 2019, 07:35 pm
Last modified: 19 November, 2019, 07:42 pm
ছবি: আজিজুল সঞ্চয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটণায় ১৬ জন নিহত হওয়ার ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে তদন্ত কমিটির প্রধান চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো: নাজমুল ইসলাম রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপকের মাধ্যমে এই তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনটি রেলওয়ের মহাপরিচালকের কাছে প্রেরণ করা হয়। 

রেলওয়ে পূর্বাঞ্চলের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

এই প্রতিবেদনেও দূর্ঘটনায় তূর্ণা নিশীথার চালক (লোক মাস্টার) তাছের উদ্দিন, সহকারী লোক মাস্টার অপু দে এবং গার্ড আব্দুর রহমানকে দায়ী করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে পূর্বাঞ্চলের ওই কর্মকর্তা বলেন, “সিগনাল অমান্য কারার কারণে এই দুর্ঘটনা এবং প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তদন্তকালীন সময়ে
তূর্ণা নিশীথার চালক, সিগনাল দেখেননি বলে দাবী করেন তদন্ত কমিটির কাছে।”

এই তদন্ত কমিটিতে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো: নাজমুল ইসলামকে আহ্বায়ক করে, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) মো: মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী, (পূর্ব) মো: সুবক্তগীন এবং চিফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার (পূর্ব) অসীম কুমার তালুকদার ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

প্রতিবেদনের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো: নাজমুল ইসলামের দপ্তরে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদন ইতোমধ্যে রেলওয়ের উর্ধ্বতন মহলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে রেলমন্ত্রী ব্রিফ করবেন। এর বেশি তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।

এর আগে গত ১৫ নভেম্বর (শুক্রবার) আরেকটি তদন্ত কমিটির প্রধান রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও-চট্টগ্রাম) নাসির উদ্দিনের দেওয়া প্রতিবেদনেও ওই তিন ব্যক্তিকে দায়ী করা হয়। 

তার আগে ১৪ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছিলেন তূর্ণা নিশীথার চালকের ব্রেক করার সুযোগ ছিলো।

প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস
ট্রেন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় গত ১১ নভেম্বর রাত ৩ টার দিকে এই ঘটনা ঘটে।

Related Topics

টপ নিউজ

ট্রেন দুর্ঘটনা / তূর্ণা নিশিথা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net