Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
বুধবার থেকে নিয়মিত ভাড়ায় চলবে গণপরিবহন: বিআরটিএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
10 August, 2021, 05:25 pm
Last modified: 10 August, 2021, 05:44 pm

Related News

  • ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • নির্বাচন ঘিরে বাড়িমুখী মানুষ, লোকাল বাসে দ্বিগুণ-পাঁচগুণ ভাড়া আদায়ের অভিযোগ    
  • সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক  
  • কোরিয়ার এক্সিম ব্যাংকের অনুমোদন বিলম্বে আবারও পেছাল বিআরটিসির ৩৪০ এসি বাস কেনা

বুধবার থেকে নিয়মিত ভাড়ায় চলবে গণপরিবহন: বিআরটিএ

পূর্ব নির্ধারিত নিয়মিত ভাড়ায় গণপরিবহন চলবে, মহামারিকালে বর্ধিত ৬০ শতাংশ ভাড়া নেওয়া যাবে না
টিবিএস রিপোর্ট 
10 August, 2021, 05:25 pm
Last modified: 10 August, 2021, 05:44 pm
ফাইল ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে সারাদেশে সীমিত পরিমাণে গণপরিবহন চলাচল করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এসময় চলাচলকারী গণপরিবহনে বর্ধিত ৬০ শতাংশ ভাড়া নেওয়া যাবে না, শুধু নিয়মিত ভাড়াই নিতে পারবে।

এছাড়া, কোন পরিবহনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এসব নির্দেশনার আলোকে গণপরিবহন পরিচালনার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে দেওয়া নির্দেশনা সমূহ –
 
১. আসন সংখ্যার বেশি এবং দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/ সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।   

২. পূর্ব নির্ধারিত নিয়মিত ভাড়ায় গণপরিবহন চলবে (মহামারিকালে বর্ধিত ৬০ শতাংশ ভাড়া নেওয়া যাবে না)। এছাড়া, যেকোনো পরিমাণ বাড়তি ভাড়া কোনো ভাবেই নেওয়া যাবে না। 

৩. গণপরিবহনের  যাত্রী, চালক, সুপারভাইজার/ কন্ডাক্টর, হেল্পার কাম ক্লিনার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক পরতে হবে এবং তাদের হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে হবে।    

৪. প্রতিবার যাত্রা শুরুর আগে ও যাত্রা শেষে যানবাহনকে পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। পরিবহনের মালিকদেরকেই যাত্রীদের হ্যান্ডব্যাগ ও মালপত্র জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা নিতে হবে।

৫. গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে। এসব প্রতিপালনে যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। 

এর আগে গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১১ আগস্ট থেকে সকল রুটে গণপরিবহন চলবে।

সেখানে বলা হয়, আসন অনুসারে পূর্ণ যাত্রী নিয়ে পরিবহনগুলো যাত্রী বহন করতে পারবে, তবে মোট যান সংখ্যার মাত্র ৫০ শতাংশ চলাচল করবে।

সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিবহন মালিকদের জোটগুলোও পরে নিয়মিত ভাড়া আদায়ের ব্যাপারে সম্মতি দেয়। 

Related Topics

টপ নিউজ

গণ-পরিবহন / ভাড়া / বিআরটিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • নির্বাচন ঘিরে বাড়িমুখী মানুষ, লোকাল বাসে দ্বিগুণ-পাঁচগুণ ভাড়া আদায়ের অভিযোগ    
  • সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক  
  • কোরিয়ার এক্সিম ব্যাংকের অনুমোদন বিলম্বে আবারও পেছাল বিআরটিসির ৩৪০ এসি বাস কেনা

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net