Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে চলছে তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোটগ্রহণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 November, 2021, 12:20 pm
Last modified: 28 November, 2021, 03:06 pm

Related News

  • আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচনের পরিকল্পনা: উপদেষ্টা জাহেদ
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • সিলেটের ৬ ইউপি নির্বাচন: বিদ্রোহী ও স্বতন্ত্রতে ডুবল নৌকা

বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে চলছে তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোটগ্রহণ

৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
টিবিএস রিপোর্ট
28 November, 2021, 12:20 pm
Last modified: 28 November, 2021, 03:06 pm
ফরিদপুরে একটি ভোটকেন্দ্রে সারিবদ্ধ ভোটাররা। ছবি: টিবিএস

সহিংসতাপূর্ণ প্রথম দুই ধাপের পর উত্তেজনা ও আশঙ্কার মধ্য দিয়ে সারাদেশে আজ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার সকাল ৮টায় ১ হাজার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়; চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এবার ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া নির্বাচন কমিশন (ইসি) প্রতিটি ইউপিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে।

এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তার মতে, তৃতীয় ধাপের নির্বাচনে এ পর্যন্ত প্রায় ৫৬৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে, ১০০ জন চেয়ারম্যান পদে, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবার মোট ৫০,১৪৬ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৪,৪০৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১,১০৫ জন এবং সদস্য পদে ৩৪,৬৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপে এ পর্যন্ত ৮১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দেশে প্রায় ৪,৫০০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই ধাপে ধাপে সব ইউপির ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ইসির।

আগামী ২৬ ডিসেম্বর ৮৪০টি উপজেলায় চতুর্থ ধাপের এবং ৫ জানুয়ারি ৭০৮টি উপজেলায় পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে সহিংসতা, অস্ত্রসহ আটক ৩১

লক্ষ্মীপুরের রামগঞ্জে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে একটি এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।

শনিবার ভোটগ্রহণের আগের রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন যুগি বাড়িতে যৌথবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ৩১ তরুণ ও যুবককে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, শনিবার ভোটের দিন কেন্দ্র দখল ও সহিংসতা সৃষ্টির জন্য এসব অস্ত্র মজুদ করেছে স্থানীয়রা। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, একটি এলজি, চারটি চাপাতি, একটি চুরি, ককটেল ও দেশীয় তৈরী অস্ত্র।  

লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানি য়েছেন, আটককৃতরা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।   

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিসাইডিং অফিসারকে হুমকির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের শুরুতেই নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে ওপেন ভোট নেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগরের বিরুদ্ধে।

কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কেন্দ্রে এসেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ওপেন ভোট নেওয়ার জন্য কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল খায়েরকে চাপ দেন মুজিবুর রহমান। কিন্তু তিনি রাজি না হওয়ায় তাকে হুমকি দেন মুজিবুর রহমান। এ নিয়ে কেন্দ্রে হট্টগোল হলে পুলিশ এসে আওয়ামী লীগ প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর বলেন, 'আমি প্রিসাইডিং অফিসারকে ওপেন ভোট নেওয়ার জন্য চাপ দেইনি। অভিযোগটি মিথ্যা।'

অন্যদিকে, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের একটি কেন্দ্রে আলাউদ্দিন (২৭) নামে এক যুবক জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন। তিনি ওই ইউনিয়নের টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে। পরে তাকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সাতক্ষীরায় কেন্দ্রের ভিতরে নৌকায় ভোট দিতে নির্দেশনার অভিযোগ

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের নৌকা ও মোরগ প্রতীকে ভোট দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে  ৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুলের বিরুদ্ধে। তবে ঘটনাটি অস্বীকার করেছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান।

অভিযুক্ত গোলাম রসুল বলেন, "ভোট শান্তিপূর্ণ হচ্ছে। আমি কোন ভোটারকে ভোট দিতে বাধ্য করছি না তবে সবার কাছে নৌকা ও মোরগ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করছি।"

বগুড়ায় ভোট বর্জন নৌকার প্রার্থীর, এজেন্টও দেননি কেন্দ্রে 

বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রার্থী আলীম উদ্দিন 'ভোট থেকে সরে আসার ঘোষণা' দিয়ে কেন্দ্রগুলোতে কোন এজেন্টও দেননি। এছাড়া তার সমর্থকদেরও কোন তৎপরতা দেখা যায়নি।

জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে ভোট গ্রহণের আগের রাতে দলীয় নেতা-কর্মীদের অসহযোগিতার অভিযোগ এনে আলীম উদ্দিন অনানুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ইউনিয়নের পলিকুকরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম জানান, 'নৌকা মার্কা ছাড়া সব মার্কার এজেন্ট আমার এখানে আছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।'

কুমিল্লায় প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, ভোটগ্রহণ বন্ধ

কুমিল্লার বরুড়ায় প্রিজাইডিং অফিসার ও কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলার ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ মুহূর্তে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

জানা যায়, রোববার বেলা ১১টার সময় দুর্বৃত্তরা কেন্দ্রটি দখলের চেষ্টা করে। এসময় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়া ও এসআই আবু হানিফ বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রিজাইডিং কর্মকর্তার বামহাত ও পুলিশ কর্মকর্তার কোমরে ছুরিকাঘাত করা হয়। এসময় পুলিশ কর্মকর্তার পিস্তলটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এছাড়াও বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর কেন্দ্রে ব্যাপক নারী ভোটারের উপস্থিতি থাকলেও তেমন কোনো পুরুষ ভোটার দেখা যায়নি। নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে দেওয়া হবে না এবং পুরুষ ভোটাররা এলাকায় চিহ্নিত হওয়ায় কেবল নারী ভোটাররাই কেন্দ্রে প্রবেশ করতে পারছেন।

অভিযোগ পাওয়া গেছে, ওই কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার চেষ্টা করছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম।

সকালে এ ঘটনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর সঙ্গে বিদ্রোহী আনারস প্রতীকের আবদুর রাজ্জাকের উত্তেজনা দেখা দেয়।  
 

 
 
 

Related Topics

টপ নিউজ

ইউপি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচনের পরিকল্পনা: উপদেষ্টা জাহেদ
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • সিলেটের ৬ ইউপি নির্বাচন: বিদ্রোহী ও স্বতন্ত্রতে ডুবল নৌকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net