Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইতে গ্রেফতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2019, 03:55 pm
Last modified: 04 October, 2019, 04:03 pm

Related News

  • সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ
  • দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুবাইয়ের কারাগার থেকে সাবেক আইজিপি বেনজীরের মুক্তির গুঞ্জন, পুলিশ বলছে ‘তথ্য নেই’
  • ইরানের হামলার পর পর্যটক ফিরিয়ে আনতে ৮০০ ডলারের প্রণোদনা কর্মসূচি চালু করল দুবাই
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 

বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইতে গ্রেফতার

এখনও বাংলাদেশের অপরাধ জগতের উপর তার প্রভাব রয়ে গেছে। স্থানীয় অপরাধীদের কাছ থেকে তিনি অর্থ আদায় করতেন...
টিবিএস রিপোর্ট
04 October, 2019, 03:55 pm
Last modified: 04 October, 2019, 04:03 pm
আলী আকবর চৌধুরী ওরফে জিসান (ছবি: সংগৃহীত)

বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম আলী আকবর চৌধুরী ওরফে জিসানকে গত সপ্তাহের শুরুতে দুবাইতে গ্রেফতার করা হয়েছে। 

বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী পরিদর্শক মহিউর জানিয়েছেন, ইন্টাররপোলের সহযোগিতায় জিসানকে ধরা সম্ভব হয়েছে। বাংলাদেশ এখন তাকে দেশে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। 

বেশ ক’বছর ধরেই জিসানকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ চেষ্টা চালাচ্ছিল। ইন্টারপোলকে দরকারি কাগজপত্র পাঠানোর পর তারা এ-সংক্রান্ত রেড এলার্ট জারি করে। এরপর তাকে গ্রেফতার করা হয় বলে জানান মহিউর।

গ্রেফতারের পর জিসানের হাতে দুটো পাসপোর্ট পাওয়া গেছে। একটি ভারতীয়, যেখানে তার নাম আলী আকবর চৌধুরী। সেখানে উল্লেখ রয়েছে, তিনি আসামের শিলচরের মালুগড়ের বাসিন্দা। তার অন্য পাসপোর্টটি ডমিনিক রিপাবলিকের। 

জিসানের ভারতীয় পাসপোর্টটি ইস্যু করা হয়েছে দুবাইয়ের ভারতীয় দূতাবাস থেকে। ভারতীয় পাসপোর্ট থাকায় জিসানকে প্রথমে ভারতে নিয়ে যাওয়া হবে। এরপর বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। 

বাংলাদেশের ডিটেকটিভ ব্রাঞ্চ ইন্টারপোলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে যাতে জিসানকে ঝামেলা ছাড়াই দেশে নিয়ে আসা যায়। 

জিসানের ভারতীয় পাসপোর্ট (ছবি: সংগৃহীত)

১৯৯৯ সালের দিকে ঢাকার বাড্ডা, গুলশান ও খিলগাঁও অঞ্চলে অপরাধমূলক তৎপরতার মাধ্যমে জিসানের উত্থান ঘটে। ২০০৩ সালের ১৪ মে মালিবাগে জিসানের বাহিনীর সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দুজন পুলিশ সদস্য নিহত হন। ২০০৭ সালে জিসান বাংলাদেশ ত্যাগ করে ভারত হয়ে দুবাই চলে যান। 

সেখানে তিনি গাড়ি ও রেস্টুরেন্ট ব্যবসা গড়ে তোলেন। তবে এখনও বাংলাদেশের অপরাধ জগতের উপর তার প্রভাব রয়ে গেছে। স্থানীয় অপরাধীদের কাছ থেকে তিনি অর্থ আদায় করতেন। জি কে শামীম, খালেদ ভুঁইয়া ও ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মতো ক্যাসিনো-চক্রের হোতাদের অনেকের সঙ্গেই তার যোগাযোগ রয়েছে। 

বিভিন্ন সূত্রের খবর, শামীম, খালেদ ও সম্রাট জিসানের সঙ্গে এ বছরের জুনে সিঙ্গাপুরে দেখা করেন। তবে পরে শামীমের সঙ্গে জিসানের সম্পর্কের অবনতি ঘটে। 

২৬ জুলাই পুলিশ জিসানের তিনজন সহযোগীকে গ্রেফতার করে। খান মোহাম্মদ ফয়সাল, জিয়াউল আবেদিন জুয়েল ও জাহিদ আবেদিন রুবেল নামের এই তিনজনকে খিলগাঁও থেকে অস্ত্রসহ আটক করা হয়।

পরে জানা যায় যে, এই তিনজন জিসানের নির্দেশে শামীমকে হত্যা করার মিশনে ছিলেন।

Related Topics

টপ নিউজ

জিসান / শীর্ষ সন্ত্রাসী / দুবাই / অপরাধ জগত / ক্যাসিনো ব্যবসা / ইন্টারপোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ
  • দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুবাইয়ের কারাগার থেকে সাবেক আইজিপি বেনজীরের মুক্তির গুঞ্জন, পুলিশ বলছে ‘তথ্য নেই’
  • ইরানের হামলার পর পর্যটক ফিরিয়ে আনতে ৮০০ ডলারের প্রণোদনা কর্মসূচি চালু করল দুবাই
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net