Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
ফেসবুকে নাসিমকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করায় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক গ্রেফতার

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি
14 June, 2020, 10:40 am
Last modified: 14 June, 2020, 12:57 pm

Related News

  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ
  • আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইবুনালে অশ্রুসিক্ত বাবা
  • কবরেও একা যেতে হবে, দুর্নীতি করলে জেলখানায়ও একা যেতে হবে: কলিমউল্লাহকে বিচারক
  • রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেপ্তার

ফেসবুকে নাসিমকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করায় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক গ্রেফতার

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া থানায় ডিজিটাল আইনে একটি মামলা করলে সেই মামলায় শনিবার  দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রংপুর প্রতিনিধি
14 June, 2020, 10:40 am
Last modified: 14 June, 2020, 12:57 pm

সদ্য প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিম এর মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেয়ার জেরে শনিবার মধ্যরাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে আইসিটি আইনের মামলায় গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ। 

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান রহমান প্রধান জানান, বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সদ্যপ্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন শনিবার সকালে।

বিষয়টি সকল মহলে বিরূপ সমালোচনা তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া থানায় ডিজিটাল আইনে একটি মামলা করলে সেই মামলায় শনিবার  দিবাগত রাত সাড়ে ১২  টায় দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফাড়ির ইনচাজ,একে এম মহিব্বুল ইসলাম জানান,আইসিটি আইনের মামলায় তাকে রাত সাড়ে ১২ টার দিকে সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার শনিবার রাতে থানায় এজাহার দিলেও তার মামলা না নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল (অবঃ) দায়ের করা মামলায় শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম শনিবার মারা যান। তাঁর এ মৃত্যু নিয়েই ওই শিক্ষিকা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গাত্মক একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে ক্ষোভে ফেটে পরেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তবে বিষয়টি শিক্ষিকা সিরাজুম মুনিরা বুঝতে পেরে তা ডিলিট করে দেন।

কিন্তু ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।শনিবার রাত ১০টার পূর্বে বিষয়টি ভুল করেছেন স্বীকার করে ক্ষমা চেয়ে পরপর দুইটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই অভিযুক্ত শিক্ষিকা সিরাজাম মনিরা। এদিকে অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শনের নোটিশ প্রদান করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে উক্ত শিক্ষিকাকে জবাব দিতে বলা হয়েছে।

তবে নোটিশের জবাব  না দিতেই তাকে রাতেই গ্রেফতার করে তাজহাট মেট্রোপলিটন থানা ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাড়ির পুলিশ। পুলিশ জানায়,নগরীর সর্দারপাড়ার একটি ভাড়া বাসা থেকে শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেফতার ইয়করা হয়েছে। আজ রোববার যে কোন সময় রংপুর আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হবে। 

Related Topics

টপ নিউজ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম / বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ
  • আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইবুনালে অশ্রুসিক্ত বাবা
  • কবরেও একা যেতে হবে, দুর্নীতি করলে জেলখানায়ও একা যেতে হবে: কলিমউল্লাহকে বিচারক
  • রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেপ্তার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net