Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের এখনই স্কুলে যাওয়া হচ্ছে না

বাংলাদেশ

ইউএনবি
25 September, 2021, 03:50 pm
Last modified: 25 September, 2021, 03:57 pm

Related News

  • ২০২৬ সালে নতুন পাঠ্যক্রমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: দীপু মনি
  • ব্যতিক্রমী স্কুল! গতানুগতিক ধারায় নয়, মনের আনন্দে পড়ে যারা
  • ১৯ জুন থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা
  • শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হবে না: দীপু মনি
  • শুক্রবার শাবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী, উপাচার্যের পদত্যাগের দাবিপূরণ হওয়ার আশা শিক্ষার্থীদের

প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের এখনই স্কুলে যাওয়া হচ্ছে না

‘আমরা আবার সিদ্ধান্ত নেব। তিন সপ্তাহ পার হোক, তারপর আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়,’ বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ইউএনবি
25 September, 2021, 03:50 pm
Last modified: 25 September, 2021, 03:57 pm
ছবি: ইউনিসেফ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের আমরা এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে আনতে চাচ্ছি না। তারা আপাতত বাড়িতেই থাকুক।'

তিনি বলেন, 'আমরা আবার সিদ্ধান্ত নেব। তিন সপ্তাহ পার হোক, তারপর আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়।'

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'কোথাও যদি আমরা মনে করি, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে, প্রয়োজন হলে সেগুলো আমরা বন্ধ করে দেব। এখন পর্যন্ত কোথাও সেরকম কোনো পরিস্থিতি ঘটেনি। যদি কোথাও হয় আমরা অবশ্যই ব্যবস্থা নেব।'

দীপু মনি বলেন, 'মহামারি এখনও চলমান। যদিও শনাক্তের হার পাঁচের নিচে নেমে এসেছে, তারপরও কিন্তু সারা দুনিয়ায় মহামারি চলমান। কাজেই পরিস্থিতির দিকে আমাদের নজর রাখতে হবে।'

তিনি বলেন, 'কেউ না কেউ অসুস্থ হতেই পারে। বাড়িতে হতে পারে, যাতায়াতের পথে হতে পারে, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও হতে পারে। সেটি যেন না ঘটে এবং কোথাও ঘটনা ঘটলে আমরা যেন ব্যবস্থা নিতে পারি এ বিষয়ে সচেতন এবং দৃষ্টি রাখছি। আমরা কোনো অভিযোগ বা খবর পেলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জেন্টের অফিস ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেব।'

অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে জানিয়ে দীপু মনি বলেন, 'একজন শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সে মারা গেছে। আরেক শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণির একজনের করোনা হয়েছে। আমরা তার ক্লাসের সবাইকে করোনার পরীক্ষা করিয়েছি। সেখান আর কারো মধ্যে করোনার উপসর্গ পাওয়া যায়নি।'

Related Topics

টপ নিউজ

প্রাক-প্রাথমিক শিক্ষা / শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ২০২৬ সালে নতুন পাঠ্যক্রমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: দীপু মনি
  • ব্যতিক্রমী স্কুল! গতানুগতিক ধারায় নয়, মনের আনন্দে পড়ে যারা
  • ১৯ জুন থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা
  • শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হবে না: দীপু মনি
  • শুক্রবার শাবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী, উপাচার্যের পদত্যাগের দাবিপূরণ হওয়ার আশা শিক্ষার্থীদের

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net