Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
পিপিপি’র বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
27 June, 2020, 07:45 pm
Last modified: 27 June, 2020, 07:57 pm

Related News

  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

পিপিপি’র বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের কর্মসূচি ঘোষণা

শ্রমিক নেতারা সরকারি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তারা বলেন, রাষ্ট্রায়ত্ত মিল বন্ধ করলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে। ফলে বেকারত্ব বাড়বে। কয়েক লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে। 
খুলনা প্রতিনিধি
27 June, 2020, 07:45 pm
Last modified: 27 June, 2020, 07:57 pm
ছবি: সময় টিভি

রাষ্ট্রায়ত্ত পাটকল পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে পরিচালনা ও শ্রমিকদের বাধ্যতামূলক অবসর প্রদানের খবরে উত্তপ্ত হয়ে উঠছে খুলনা অঞ্চলের শিল্পাঞ্চলগুলো। এই সিদ্ধান্ত বাস্তবায়ন চেষ্টার প্রতিবাদে সভা, সমাবেশ ও নতুন কর্মসূচি দিয়েছে পাটকল শ্রমিকরা। 

আজ শনিবার (২৭ জুন) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ ঐক্য পরিষদ বিভিন্ন মিলে গেট সভা করেছে। প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার, ইস্টার্ন, দৌলতপুর, আলিম, খালিশপুর জেজেআই, কার্পেটিং জুট মিলে এ কর্মসূচি পালিত হয়।

আগামীকাল রোববার শ্রমিকরা সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। একইসঙ্গে আগামী সোমবার শ্রমিক সন্তানদের নিয়ে রাজপথে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে নামার ঘোষণা দেন তারা। 

গেটসভাগুলোতে শ্রমিক নেতারা সরকারি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তারা বলেন, রাষ্ট্রায়ত্ত মিল বন্ধ করলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে। ফলে বেকারত্ব বাড়বে। কয়েক লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে। 

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মো. খলিলুর রহমান বলেন, পিপিপি রাষ্ট্রায়ত্ত পাটকলে কোনো সুফল দেবে না, বরং বিজেএমসিকে বিলুপ্ত করে মিলের আধুনিকীকরণই এ শিল্পকে বাঁচাতে পারে। এতে হাজার হাজার শ্রমিকের যেমন নতুন কর্মসংস্থান হবে, তেমনি সরকারও আর্থিকভাবে লাভবান  হবে। 

মিলগুলোর পৃথক সভায় বক্তৃতা করেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদের নেতা সোহবার হোসেন, মুরাদ হোসেন, মো. খলিলুর রহমান, শাহানা শারমিন, কাওছার আলী মৃধা, দ্বীন মোহাম্মদ, হুমায়ূন কবির, এস এম কামরুজ্জামান চুন্নু, হারুনুর রশিদ মল্লিক, নজরুল ফারাজী, মো. আলাউদ্দিন, আব্দুল হামিদ, আমিনুল ইসলাম, বেল্লাল মল্লিক প্রমুখ। 

Related Topics

টপ নিউজ

খুলনা / রাষ্ট্রায়ত্ত পাটকল / পিপিপি / পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net