Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
নিষেধাজ্ঞা থেকে অব্যাহতির সুযোগ আছে: বেক্সিমকো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2021, 11:05 am
Last modified: 04 January, 2021, 12:48 pm

Related News

  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
  • এস আলম ও বেক্সিমকোর পাচারকৃত অর্থ ফেরাতে ৬ দেশে আইনি চিঠি, নিয়োগ ৪ বিদেশি প্রতিষ্ঠান
  • ৭০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেনি বেক্সিমকোসহ ১০ প্রতিষ্ঠান; মামলার সিদ্ধান্ত সরকারের
  • রিভাইভালকে নিয়ে পরিকল্পনা বাতিল, বেক্সিমকোর কারখানা ইজারা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে
  • মূলধন ফেরত দেওয়া নিয়ে সংকট, বেক্সিমকোর সুকুকের মেয়াদ আরও ৬ বছর বাড়াতে সুপারিশ

নিষেধাজ্ঞা থেকে অব্যাহতির সুযোগ আছে: বেক্সিমকো

তবে এজন্য আবেদন করার আগেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড ভ্যাকসিনটি জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিতে হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে। 
টিবিএস রিপোর্ট
04 January, 2021, 11:05 am
Last modified: 04 January, 2021, 12:48 pm

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে স্বাক্ষরিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চুক্তি অনুযায়ী, ভারত সরকারের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশের এক্সেমশন পাওয়ার সুযোগ রয়েছে। তবে এজন্য আবেদন করার আগেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড ভ্যাকসিনটি জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিতে হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে। 

এ বিষয়ে বেক্সিমকোর একজন উর্ধ্বতন কমকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দুই পক্ষের মধ্যে যে বোঝাপড়া রয়েছে তাতে এই নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশের অব্যাহতি পাওয়ার সুযোগ রয়েছে।"

তিনি বলেন, বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থ যদি ভ্যাকসিনটি রেজিষ্ট্রেশন করে, তাহলে ভারতকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করতে পারবে বাংলাদেশ। 

সেরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উৎপাদন শুরুর প্রথম মাস থেকেই প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে তিন কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দেওয়ার কথা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সেরাম থেকে ভ্যাকসিন এনে বাংলাদেশ সরকারকে দেবে।  ভারত সরকার ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করায় সেরাম ইনস্টিটিউটের পক্ষে ভ্যাকসিন রপ্তানি সম্ভব হবে না।

ওষুধ প্রশাসন অধিদপ্তর সেরামের ভ্যাকসিনের অনুমোদন দিলে বেক্সিমকো রপ্তানি নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চেয়ে ভারত সরকারের কাছে আবেদন করবে। যেহেতু চুক্তি অনুযায়ী বেক্সিমকো সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন এনে বাংলাদেশ সরকারকে দেওয়ার কথা, তাই এক্সেমশন পাওয়ার ক্ষেত্রে সব ধরণের চেষ্টা বেক্সিমকো করবে। 

তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ভ্যাকসিনটির অনুমোদন না দেওয়া পর্যন্ত বেক্সিমকোর পক্ষে ভারত সরকারকে অনুরোধ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। 

বেক্সিমকোর কর্মকর্তারা জানান, দুই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার ভিত্তিতে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমর্কো চুক্তি তরান্বিত হয়েছে। এই চুক্তিতে ভারত সরকার সরকারি পার্টি না হলেও এক্ষেত্রে দেশটির সরকারের মৌখিক সম্মতি ছিল। তাই বাংলাদেশ কূটনৈতিক প্রক্রিয়ায় চেষ্টা করলে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেতে পারে। যেমনটি পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার পরও বাংলাদেশকে কিছু পেঁয়াজ সরবরাহ করেছিল ভারত। 

গত আগস্টে বাংলাদেশ যখন চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দিতে যাচ্ছিল, তখনই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তার সফরের প্রেক্ষিতেই সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের ভ্যাকসিন চুক্তি বেগবান হয়। 

বেক্সিমকোর কর্মকর্তারা জানান, সেরাম ইনস্টিটিউটের সিইও'র সঙ্গে বেক্সিমকোর ঊর্ধ্বতন বসদের ব্যক্তিগত সুসম্পর্কের কারণে বাংলাদেশে ভ্যাকসিন আমদানি নিয়ে আলোচনা চলছি।

Related Topics

টপ নিউজ

বেক্সিমকো / সেরাম ইনস্টিটিউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
  • এস আলম ও বেক্সিমকোর পাচারকৃত অর্থ ফেরাতে ৬ দেশে আইনি চিঠি, নিয়োগ ৪ বিদেশি প্রতিষ্ঠান
  • ৭০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেনি বেক্সিমকোসহ ১০ প্রতিষ্ঠান; মামলার সিদ্ধান্ত সরকারের
  • রিভাইভালকে নিয়ে পরিকল্পনা বাতিল, বেক্সিমকোর কারখানা ইজারা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে
  • মূলধন ফেরত দেওয়া নিয়ে সংকট, বেক্সিমকোর সুকুকের মেয়াদ আরও ৬ বছর বাড়াতে সুপারিশ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net