Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
'নিরাপদে নিজ বাসভূমিতে ফিরতে চাই'

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
25 August, 2020, 05:45 pm
Last modified: 25 August, 2020, 09:35 pm

Related News

  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

'নিরাপদে নিজ বাসভূমিতে ফিরতে চাই'

মিয়ানমারে দীর্ঘদিন ধরেই নিপীড়নের শিকার হচ্ছিল রোহিঙ্গারা। তিন বছর আগে কিছু রোহিঙ্গা বিদ্রোহী মিয়ানমারের ৩০টি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যকে হত্যা করেছে এই অজুহাতে, সন্ত্রাসবাদ দমনের নামে গণহত্যার চূড়ান্ত আয়োজন করে মিয়ানমার। 
টিবিএস ডেস্ক
25 August, 2020, 05:45 pm
Last modified: 25 August, 2020, 09:35 pm
পেছনে পুড়ছে আরাকান/রাখাইন রাজ্যের গ্রাম-জনপদ। সামরিক বাহিনীর দমনাভিযান থেকে বাঁচতে দলে দলে বাংলাদেশের পথে রোহিঙ্গারা।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার তৃতীয় বার্ষিকীতে মৌন প্রতিবাদের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে রোহিঙ্গারা। এদিন নিরাপদে নিজ জন্মভূমিতে ফিরতে বিশ্বের সহযোগিতাও চায় তারা। 

তিন বছর আগে ২৫ আগস্ট থেকেই দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে থাকে। মানুষের ঢল নামে নাফ নদের তীর আর টেকনাফ সীমান্তে। শিশু, বৃদ্ধ, সদ্য বিধবা নারী- সারি সারি মানুষ। এভাবে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিতে ছুটে আসে প্রাণ বাঁচাতে।

মিয়ানমার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশের  নাগরিক হিসেবে স্বীকৃতি দিতেও নারাজ। তাই রাষ্ট্রহীন রোহিঙ্গারা নিত্য-অনিশ্চয়তা নিয়ে আজো এদেশেই রয়ে গেছে, শরণার্থী শিবিরেই।

চলতি বছর নতুন করোনাভাইরাসের মহামারির কারণেই জন-সমাগম মূলক অনুষ্ঠান পরিহার করে তাদের ভাষায় 'স্মরণ দিবস' পালন করেছে রোহিঙ্গারা। ইতোমধ্যেই, এ ভাইরাসে রোহিঙ্গা শিবিরগুলোয় মোট ৮৮ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ছয় জন। স্থানীয় কর্তৃপক্ষ এ সংখ্যা জানিয়েছে।  

মিয়ানমারে দীর্ঘদিন ধরেই নিপীড়নের শিকার হচ্ছিল রোহিঙ্গারা। তিন বছর আগে কিছু রোহিঙ্গা বিদ্রোহী মিয়ানমারের ৩০টি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যকে হত্যা করেছে এই অজুহাতে, সন্ত্রাসবাদ দমনের নামে গণহত্যার চূড়ান্ত আয়োজন করে মিয়ানমার। 

সামরিক বাহিনীর এ নির্মূল অভিযানের তাণ্ডব থেকে প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে আসে প্রতিবেশী বাংলাদেশে। ইতোমধ্যেই এদেশে পালিয়ে আসা আরো ২ লাখ রোহিঙ্গার সাথে যোগ হয় তাদের সংখ্যাটিও। 

জাতিসংঘের মতে রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী ।

রোহিঙ্গা অধিকার গোষ্ঠীগুলো তাদের এক বিবৃতিতে জানায়, ''এদিন আমাদের নিজ মাতৃভূমি ছেড়ে বিশ্বের সবচেয়ে বড় শরনার্থী শিবিরের বাসিন্দা হতে বাধ্য করা হয়। এই দুঃসহ যন্ত্রণা ও নিপীড়নের কথা আমরা ভুলতে পারি না কিছুতেই।'' 

জাতিসংঘ বলছে, নিছক গণহত্যার উদ্দেশ্যেই মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মিয়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ নাকচ করে বলেছে, রোহিঙ্গাদের সন্ত্রাসবাদী তৎপরতা দমনে এক বৈধ অভিযানই চালাচ্ছিল তাদের সামরিক বাহিনীর সদস্যরা। আর বেশিরভাগ ক্ষেত্রে যে সহিংসতা হয়েছে তা জন্য (রোহিঙ্গা) বিদ্রোহীরাই দায়ি। এমনকি একের পর এক রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়ার পেছনেও, রোহিঙ্গাদের দায়ি করেছে মিয়ানমার। 

বাংলাদেশে আশ্রয় নেওয়ারা জানিয়েছেন, রোহিঙ্গা জাতি দশকের পর দশ ধরে এক নীরব গণহত্যার শিকার হয়েছে। তারা ২০১৭ সালে যা হয়েছে-তার বিচার করার জন্য জাতিসংঘ ও অন্যান্য বৈশ্বিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন।  

''দয়া করে নির্দোষ রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়ান। আপনাদের সহযোগিতা পেলেই আমরা নিজভূমে নিরাপত্তার সাথে ফিরতে পারব'' তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়।

  • সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা শরণার্থী / মিয়ানমার / গণহত্যা / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net