Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
জ্যেষ্ঠ আইনজীবীরা বললেন, আল-জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে রিট গ্রহণযোগ্য নয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 February, 2021, 09:45 pm
Last modified: 15 February, 2021, 10:02 pm

Related News

  • আল জাজিরার তথ্যচিত্রে ‘বিব্রত’ জেনারেল আজিজ ‘ব্যবস্থা নেবেন’ অবসরের পর
  • “১০ মিনিট সময় দিন”: গাজায় মিডিয়া টাওয়ারে ইসরায়েলি হামলার নেপথ্যে
  • আল-জাজিরার প্রতিবেদনটি সরাতে রাজি হয়েছে ফেসবুক ও ইউটিউব: মোস্তফা জব্বার
  • আল জাজিরার প্রতিবেদন: মামলার বিষয়ে আদেশ ২৩ ফেব্রুয়ারি
  • বিভ্রান্তি সৃষ্টি করতে সেনাবাহিনী নিয়ে অপপ্রচার: সেনাপ্রধান

জ্যেষ্ঠ আইনজীবীরা বললেন, আল-জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে রিট গ্রহণযোগ্য নয়

রিট না চলার পক্ষে মত দেন এই ইস্যুতে মতামত দেওয়ার জন্য নিয়োগ পাওয়া ছয়জন এমিকাস কিউরির (আদালত বন্ধু) চারজন। তবে দু'জন আইনজীবী বলেছেন, এই রিট চলতে কোনো বাধা নেই।
টিবিএস রিপোর্ট
15 February, 2021, 09:45 pm
Last modified: 15 February, 2021, 10:02 pm

বাংলাদেশে আল–জাজিরার সম্প্রচার বন্ধ ও অনলাইন প্লাটফর্ম থেকে 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' শীর্ষক প্রতিবেদন অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটটি গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন এই ইস্যুতে মতামত দেওয়ার জন্য নিয়োগ পাওয়া ছয়জন এমিকাস কিউরির (আদালত বন্ধু) চারজন।

জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ফিদা এম কামাল এবং ড. শাহদীন মালিক এই মত দেন।

তবে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ও জেষ্ঠ্য আইনজীবী প্রবীর নিয়োগী বলেছেন এই রিট চলতে কোনো বাধা নেই। এছাড়াও বাংলাদেশের আইন অনুযায়ী আলজাজিরার সম্প্রচার বন্ধেও বাধা নেই।

রিট না চলার পক্ষে মত দিয়ে চারজন বলেন, এই রিট ফাইল করার আগে আলজাজিরাকে কোনো আইনি নোটিশ দেওয়া হয়নি। ফলে নজির অনুযায়ী এই রিট আদালত গ্রহণ করতে পারে না। এছাড়াও তারা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-এর ৮ ধারা অনুযায়ী- শুরুতে বিটিআরসি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতো। কিন্তু সেটা করা হয়নি।

জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম আদালতকে বলেন, ঘণ্টাব্যাপী একটি প্রতিবেদন সম্প্রচার হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে। কিন্তু তাঁর (প্রধানমন্ত্রী) সঙ্গে কোনো যোগসূত্র দেখা গেল না।

তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে বিতর্কিত করা হলে রাষ্ট্রকেই বিতর্কিত করা হয়। তিনি আরও বলেন, রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার যৌক্তিকতা নেই। রিটটি গ্রহণযোগ্য নয় ।

সোমবার বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ছয় জনের মতামত নিয়েছেন। ১৭ ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের বক্তব্য উপস্থাপনের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের গ্রহণযোগ্যতাসহ পাঁচটি বিষয়ে মতামত দিতে ১০ ফেব্রুয়ারি অ্যামিকাস কিউরি হিসেবে ছয়জন আইনজীবীর নাম ঘোষণা করেন হাইকোর্ট।

অ্যামিকাস কিউরি হলেন আদালতের আইনি সহায়তাকারী। রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার দিক, রিটের প্রার্থনা অনুসারে এই আদালত থেকে কোনো আদেশ দেওয়া হলে বিদেশি কোনো টিভি চ্যানেলের ক্ষেত্রে তা কার্যকর করা যাবে কি না, কোনো আইনি নোটিশ ছাড়া রিট (ম্যান্ডামাস) চলে কি না, রিটের প্রার্থনা অনুসারে এই আদালত থেকে আল-জাজিরার তথ্যচিত্রটি সব মাধ্যমে থেকে বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়ার প্রয়োজন আছে কি না, ১ ফেব্রুয়ারি তথ্যচিত্রটি প্রকাশের পর এত দেরিতে রিট করার প্রেক্ষাপটে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে কি না—এসব বিষয়ে অ্যামিকাস কিউরিদের মতামত দিতে বলা হয়েছে।

রিটটি করেন আইনজীবী এনামুল কবির ইমন।

আল-জাজিরায় ১ ফেব্রুয়ারি রাতে 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। ভিডিও-সংবলিত ওই ডকুমেন্টারি বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও মানহানিকর উল্লেখ করে দেশে আল-জাজিরার সম্প্রচার ও ওয়েবসাইট বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন ৮ ফেব্রুয়ারি রিটটি করেন। ইমন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 
 

Related Topics

টপ নিউজ

আল-জাজিরা / অ্যামিকাস কিউরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • আল জাজিরার তথ্যচিত্রে ‘বিব্রত’ জেনারেল আজিজ ‘ব্যবস্থা নেবেন’ অবসরের পর
  • “১০ মিনিট সময় দিন”: গাজায় মিডিয়া টাওয়ারে ইসরায়েলি হামলার নেপথ্যে
  • আল-জাজিরার প্রতিবেদনটি সরাতে রাজি হয়েছে ফেসবুক ও ইউটিউব: মোস্তফা জব্বার
  • আল জাজিরার প্রতিবেদন: মামলার বিষয়ে আদেশ ২৩ ফেব্রুয়ারি
  • বিভ্রান্তি সৃষ্টি করতে সেনাবাহিনী নিয়ে অপপ্রচার: সেনাপ্রধান

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net