Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
কোমায় থাকা নাসিমের চিকিৎসায় রাতে বসছে মেডিকেল বোর্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2020, 06:35 pm
Last modified: 08 June, 2020, 06:44 pm

Related News

  • নাসিমকে কটূক্তি: রাবি শিক্ষক কাজী জাহিদ সাময়িক বহিষ্কার
  • মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি, রাবি শিক্ষক গ্রেফতার 
  • সিরাজগঞ্জে আর কোনোদিন যাবেন না নাসিম, কাল বনানীতে দাফন
  • মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভীক যোদ্ধা: রাষ্ট্রপতি
  • 'আমি একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম'

কোমায় থাকা নাসিমের চিকিৎসায় রাতে বসছে মেডিকেল বোর্ড

নাসিমের চিকিৎসায় গত শনিবার রাতে দেশের স্বনামধন্য নিউরোলজিস্ট, নিউরোসার্জারি স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টদের নিয়ে ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
টিবিএস রিপোর্ট
08 June, 2020, 06:35 pm
Last modified: 08 June, 2020, 06:44 pm
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

'ডিপ কোমায়' থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা নির্ধারণ করতে রাত আটটায় মেডিকেল বোর্ড আলোচনায় বসবে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. রাজিউল হক।

ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান ও মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. রাজিউল সোমবার বিকেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান।

তিনি বলেন, "মেডিকেল বোর্ডের আলোচনার পর নাসিমের  'ব্রেন স্টেম ফাংশন' কয়েকবার পরীক্ষা করা হবে। তিনি এখনো অচেতন অবস্থায় ডিপ কোমায় আছেন। তার অবস্থাও অপরিবর্তিত।  আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে।"

বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের দেহে গত পহেলা জুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। 

এরপর তাকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হলে গত শুক্রবার ভোররাতে তিনি ব্রেন স্ট্রোক করেন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে সেদিনই অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে নাসিমের মস্তিষ্কে অপারেশন করা হয়। এরপর থেকেই তিনি 'ডিপ কোমায়' আছেন বলে চিকিৎসকরা জানান। 

নাসিমের চিকিৎসায় গত শনিবার রাতে দেশের স্বনামধন্য নিউরোলজিস্ট, নিউরোসার্জারি স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টদের নিয়ে ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। 

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি এই মেডিকেল বোর্ডে ইনভাইটিং ডক্টর হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, নিউরোসায়েন্সেস ইনস্টিটিটিউটের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ও ল্যাবএইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সোহরাবুজ্জামান। 
 
Related Topics

টপ নিউজ

মোহাম্মদ নাসিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • নাসিমকে কটূক্তি: রাবি শিক্ষক কাজী জাহিদ সাময়িক বহিষ্কার
  • মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি, রাবি শিক্ষক গ্রেফতার 
  • সিরাজগঞ্জে আর কোনোদিন যাবেন না নাসিম, কাল বনানীতে দাফন
  • মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভীক যোদ্ধা: রাষ্ট্রপতি
  • 'আমি একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম'

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net