Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
কুমিল্লার ঘটনার জের ধরে চাঁদপুরে সংঘর্ষে নিহত ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2021, 12:50 pm
Last modified: 14 October, 2021, 06:35 pm

Related News

  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
  • কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • খুলনায় ছাত্রদল-যুবদলের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

কুমিল্লার ঘটনার জের ধরে চাঁদপুরে সংঘর্ষে নিহত ৪

'কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার সংবাদটি সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে,' জানিয়েছে সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট।
টিবিএস রিপোর্ট
14 October, 2021, 12:50 pm
Last modified: 14 October, 2021, 06:35 pm
প্রতীকী ছবি

কুমিল্লায় পবিত্র কোরআনের অবমাননাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনার জের ধরে চাঁদপুরে সংঘর্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরে দুইটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "সহিংসতায় চাঁদপুরে ৪ জন মারা যায়। এ ঘটনায় চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুরে ৭২ জনকে আটক করা হয়েছে।"

বুধবার রাতে জেলার হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে সংঘর্ষ হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।

ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পুলিশের চাঁদপুর হাজীগঞ্জ সার্কেলের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট সোহেল মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কুমিল্লার পূজা মণ্ডপের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার বিকেলে হাজীগঞ্জে সংঘর্ষ ঘটে। রাতে চাঁদপুর সদর হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও বিজিবি যৌথভাবে ওই এলাকায় টহল দিচ্ছে। এই মুহূর্তে এরচেয়ে বেশি কিছু বলতে পারব না।'

এদিকে সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) বুধবার এ সংক্রান্ত  একটি প্রেস নোট জারি করেছে।

সেখানে বলা হয়েছে, 'কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার সংবাদটি সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।'

এদিকে, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এক জরুরি বিবৃতিতে বলেছেন, 'কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রত্যেকেরই ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখা উচিত।'

'দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে,' যোগ করেন প্রতিমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / চাঁদপুর / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
  • কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • খুলনায় ছাত্রদল-যুবদলের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net