Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
করোনা বিস্তার রোধে আওয়ামী লীগের উদ্যোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2020, 02:25 pm
Last modified: 31 March, 2020, 02:35 pm

Related News

  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী

করোনা বিস্তার রোধে আওয়ামী লীগের উদ্যোগ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই রাজনৈতিক দলের সহযোগী সংগঠনগুলোও সরকারকে সহযোগিতা করতে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কাজ করছে।
টিবিএস রিপোর্ট
31 March, 2020, 02:25 pm
Last modified: 31 March, 2020, 02:35 pm

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে সরকার ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারের পাশাপাশি দলীয়ভাবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এর অংশ হিসাবে সচেতনতামূলক প্রচারপত্র বিলি, বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার, সাবানসহ করোনা প্রতিরোধমূলক সরঞ্জাম সরবরাহ করেছে এই রাজনৈতিক দল। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সহযোগী সংগঠনগুলোও সরকারকে সহযোগিতা করতে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কাজ করছে। খবর বাসসের।

২১ মার্চ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর নেতাদের হাতে হ্যান্ডবিল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন। তিনি নেতাকর্মীদের যার যার এলাকায় কাজ করার নির্দেশ দেন। 

এর আগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন আজিমপুরে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপ-কমিটি।

অন্যদিকে, দলটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে রাজধানীতে বিতরণ করা হয় করোনা প্রতিরোধ সামগ্রী। দেশের বিভিন্ন স্থানে ওই উপ-কমিটির উদ্যোগে চলছে এ কার্যক্রম। এর পাশাপাশি দলের সব স্তরের নেতাকর্মীরা সারাদেশের দরিদ্র, ভূমিহীন ও দিনমজুর মানুষের মাঝে চাল, তেল, ডাল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করছেন।

রাজধানীর পাশাপাশি গ্রাম-ইউনিয়ন-উপজেলা-জেলা পর্যায়ে করোনা প্রতিরোধে তৃণমূল নেতাদের প্রতি নির্দেশনা পাঠিয়েছে আওয়ামী লীগ। করোনা নিয়ে কেউ যেন গুজব রটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকারের পাশাপাশি এই রাজনৈতিক দলও নজরদারি করছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, আমাদের দলের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি করার জন্য সারাদেশে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে। মূল দল, অন্যান্য সংগঠন এবং নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য ব্যানারেও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং বিভিন্ন ধরনের খাবারও সরবরাহ করা হচ্ছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বিনামূল্যে মাস্ক সরবরাহ করছে। সচেতনতা তৈরিতে চালানো হচ্ছে ডিজিটাল প্রচারণা।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, সংগঠনের পক্ষ থেকে সতর্কতামূলক লিফলেট, করোনা প্রতিরোধী সরঞ্জাম ইত্যাদি বিতরণ করা হচ্ছে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমরা জনগণকে সচেতন করতে কাজ করছি। একই সঙ্গে বিনামূল্যে মাস্ক দিচ্ছি। করোনা নির্মূল হওয়া পর্যন্ত এই কর্মকাণ্ড চলবে।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, জনসচেতনতা তৈরির পাশাপাশি গুজবের দিকে কড়া নজর রাখছে ঐতিহ্যবাদী এই ছাত্রসংগঠন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারা পৃথিবীতে প্রাণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত ৭ লাখ ৭৮ হাজারেও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৭ হাজার ৮৪৬ জন। 

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / বাংলাদেশে করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net