Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
ওসমানী হাসপাতালে জোড়া লাগানো কন্যা শিশুর জন্ম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 February, 2020, 06:35 pm
Last modified: 01 February, 2020, 06:50 pm

Related News

  • চল্লিশ ঘণ্টা পর ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
  • আন্দোলন স্থগিত ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের, প্রধান আসামি গ্রেপ্তার
  • ওসমানী হবে দেশের প্রথম ‘ডিজিটাল হাসপাতাল’

ওসমানী হাসপাতালে জোড়া লাগানো কন্যা শিশুর জন্ম

মেয়ে দুটি এখন সুস্থ আছে। লিভার ছাড়া তাদের বাকি সকল অঙ্গপ্রত্যঙ্গ আলাদা ও কার্যকর আছে।
টিবিএস রিপোর্ট
01 February, 2020, 06:35 pm
Last modified: 01 February, 2020, 06:50 pm

সিলেটে জোড়া লাগানো দুই মেয়ের জন্ম দিয়েছেন এক দরিদ্র কৃষক দম্পতি। জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম গত ২৫ জানুয়ারি ওসমানী হাসপাতালে দুই কন্যাশিশুর জন্ম নেন। দুই শিশুর পেট জোড়া লাগানো। দু'জনের লিভার একটি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে দুই মেয়েই সুস্থ আছে বলে জানিয়েছেন তারা।

ওসমানী হাসপাতালের চিকিৎসকরা জানান, গত ২৫ জানুয়ারি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ফাতেমা বেগমকে নিয়ে আসেন তার স্বামী। ওইদিন দুপুরেই অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ট হয় পেটের অংশ জোড়া লাগানো দুটি কন্যা শিশু।

হাসপাতালের গিয়ে দেখা যায়, ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ডে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে শিশু দুটিকে। দুই শিশুর শরীরের তাপমাত্রা কিছুটা ওঠানামা করছে। বাকি সবকিছু ঠিকঠাক আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুদের মা ফাতেমা বেগমও শুয়ে আছেন পাশের সিটে। নিজে সুস্থ আছেন এবং এবার তিনি প্রথম সন্তান প্রসব করেছেন বলে জানান ফাতেমা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল আলম বলেন, মেয়ে দুটি এখন সুস্থ আছে। লিভার ছাড়া তাদের বাকি সকল অঙ্গপ্রত্যঙ্গ আলাদা ও কার্যকর আছে।

শিশু দুটিকে দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুস মিয়া। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

তিনি বলেন, দেশেই শিশুদুটিকে আলাদা করে লিভার সংস্থাপনের মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক করে তোলা সম্ভব। ওসমানী হাসপাতালের চিকিৎসকরাই এটি করতে পারবেন তবে প্রযুক্তিগত কিছু সংকট থাকায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার পরামর্শ দেন তিনি।

হাসপাতালে শিশু দুটির পাশের ছিলেন তাদের দাদা, শওকত আলী। তিনি বলেন, প্রথমে জোড়া লাগানো মেয়ে জন্ম নেওয়ায় আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তবে এখানকার চিকিৎসকরা আমাদের আশ্বস্ত করেছেন ভয়ের কিছু নেই বলে। এখন পরিবারের সকলেই খুশি। দু'একদিনের মধ্যেই নাতনিদের নাম রাখা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, আমার ছেলে দরিদ্র কৃষক। তার পক্ষে ঢাকায় নিয়ে মেয়েদের অস্ত্রোপচার করানোর আর্থিক সামর্থ্য নেই। ফলে কিভাবে ঢাকায় নিয়ে যাবো এই নিয়ে চিন্তায় আছি।

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুস মিয়া জানিয়েছেন, এই দুটি শিশু ও তাদের মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। তাদের সর্বোচ্চ সেবা প্রদান করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Topics

টপ নিউজ

ওসমানী হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • চল্লিশ ঘণ্টা পর ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
  • আন্দোলন স্থগিত ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের, প্রধান আসামি গ্রেপ্তার
  • ওসমানী হবে দেশের প্রথম ‘ডিজিটাল হাসপাতাল’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net