Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
উত্তরাঞ্চলে বেড়েই চলেছে পানি

বাংলাদেশ

বগুড়া ব্যুরো
05 July, 2020, 07:10 pm
Last modified: 05 July, 2020, 07:19 pm

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

উত্তরাঞ্চলে বেড়েই চলেছে পানি

ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও তিস্তা, ধরলা ও বাঙ্গালীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, ভারত থেকে নেমে আসা বৃষ্টির পানির প্রভাবে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচ গেট খুলে দেওয়া হয়েছে।
বগুড়া ব্যুরো
05 July, 2020, 07:10 pm
Last modified: 05 July, 2020, 07:19 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পাহাড়ি ঢল আর ভারি বর্ষণের ফলে উত্তরের নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে চর ও উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও যমুনা নদীর পানি কোথাও কোথাও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঘর-বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও তিস্তা, ধরলা ও বাঙ্গালীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি সাত সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপরে, নুনখাওয়া পয়েন্টে দুধকুমারের পানি ২০ সেন্টিমিটার কমে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপরে এবং চিলমারীঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৩ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভারত থেকে নেমে আসা বৃষ্টির পানির প্রভাবে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচ গেট খুলে দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, জেলার ৯টি উপজেলার ৪৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তবে ইতোমধ্যে ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করেছে। অবশ্য জুলাইয়ের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পানি বৃদ্ধির তেমন আশঙ্কা নেই।

রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন, ভারি বর্ষণে প্রধান নদ-নদীর পানি ও উজানি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা ব্যারাজ পয়েন্টে ২৫ সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার আর কুলাঘাট পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের ১৬৫টি চরের মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন। জেলার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার পাশাপাশি সদর ও ফুলছড়ি উপজেলার অবস্থা আশঙ্কাজনক। এলাকার বেশিরভাগ মানুষই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। আর বগুড়ায় যমুনা নদীর পানি কিছুটা কমলেও হাজার হাজার মানুষ এখনো রয়েছেন পানিবন্দী অবস্থায়।

জেলার সোনাতলা ও ধুনট উপজেলার পাশাপাশি সারিয়াকান্দি উপজেলাতেই ৯টি ইউনিয়নের ৬৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সাড়ে ১২ হাজার পরিবারে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি কমে ৪১ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পেয়ে ৭২.৩ সেন্টিমিটারে রয়েছে।

এদিকে টাঙ্গাইল জেলার ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গত শনিবার সকালে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন ফসলসহ পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি।  নাগরপুরের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

এলাকাবাসী জানান, নদীভাঙন ও বন্যা থেকে বাঁচতে বাঁধ নির্মাণ করা হলেও তা কোনো কাজেই আসছে না। এদিকে হঠাৎ করে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় গবাদি পশু ও ফসল নিয়ে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, নাগরপুর নদীর পানির চাপ বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের নিচের অংশের ব্লকগুলো সরে গিয়ে বাঁধ ভেঙে যায়। এছাড়া আরও একটি মাটির বাঁধ ভেঙে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে ভেঙে যাওয়া বাঁধের অংশে পাথরের ব্লক ফেলে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বগুড়া / পানি বৃদ্ধি / বন্যা / উত্তরবঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net