Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ইউপি নির্বাচন নিয়ে সহিংসতা, ঠাকুরগাঁওয়ে নিহত ৩ 

বাংলাদেশ

ইউএনবি
29 November, 2021, 02:05 pm
Last modified: 29 November, 2021, 05:03 pm

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • ফটিকছড়িতে অর্থ আত্মসাৎ: সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে
  • সাদাপাথরে লুটপাটের ঘটনার মধ্যেই গ্রেপ্তার কোম্পানীগঞ্জের এক ইউপি চেয়ারম্যান
  • কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার, 'ফাঁস দেওয়ার' দাবি কারা কর্তৃপক্ষের
  • ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা লেনদেন, দুদকের মামলা

ইউপি নির্বাচন নিয়ে সহিংসতা, ঠাকুরগাঁওয়ে নিহত ৩ 

তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইউএনবি
29 November, 2021, 02:05 pm
Last modified: 29 November, 2021, 05:03 pm
প্রতীকি ছবি

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে রবিবার রাতে ও সোমবার ভোরে নির্বাচনী সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, 'স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা একটি ভোটকেন্দ্রে আটকে থাকায় বিজিবির একটি দল তাদের উদ্ধার করতে সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে তাদের গুলি চালাতে হয়। বিজিবির গুলিতে তিনজনের মৃত্যু হতে পারে। তবে এ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরও তদন্তের প্রয়োজন।' 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতদের মধ্যে দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন আদিত্য (১৮), মোজাহারুল ইসলাম (৩৫) ও হোসেন (২৬)।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে ভোট গণনা শেষ হলে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিসাইডিং অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিডোব প্রাথমিক বিদ্যালয়ে ঘিরে রাখে।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল করিম বিজিবির একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা করে গাড়ি ভাঙচুর শুরু করে।

এসময় বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে ঘটনাস্থলে একজন নিহত ও চারজন আহত হয় বলে ওসি জানিয়েছেন। 

আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হলে আরও দুজনের মৃত্যু হয়। 

এদিকে, বিক্ষিপ্ত সহিংসতা ও অনিয়মের মধ্য দিয়ে রবিবার বিকালে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচনী সহিংসতায় কমপক্ষে আটজন নিহত এবং কমপক্ষে ১০০ জনের বেশি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, যশোর ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এই সহিংসতার খবর পাওয়া গেছে।

ইউপি নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপেও সহিংসতার ঘটনা ঘটেছে।

Related Topics

টপ নিউজ

ইউপি চেয়ারম্যান / নির্বাচনী সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • ফটিকছড়িতে অর্থ আত্মসাৎ: সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে
  • সাদাপাথরে লুটপাটের ঘটনার মধ্যেই গ্রেপ্তার কোম্পানীগঞ্জের এক ইউপি চেয়ারম্যান
  • কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার, 'ফাঁস দেওয়ার' দাবি কারা কর্তৃপক্ষের
  • ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা লেনদেন, দুদকের মামলা

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net