Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা একে অপরকে রাজাকার বলছে: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2021, 09:20 pm
Last modified: 27 October, 2021, 09:22 pm

Related News

  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী

ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা একে অপরকে রাজাকার বলছে: কাদের

তিনি বলেন, এতে প্রার্থী বাছাইয়ে ‘দুর্বিষহ অবস্থা’র সৃষ্টি হয়েছে। অফিসে অভিযোগের স্তুপ জমা হয়েছে।
টিবিএস রিপোর্ট
27 October, 2021, 09:20 pm
Last modified: 27 October, 2021, 09:22 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশীরা একে অপরকে রাজাকার বা রাজাকারের পরিবারের সদস্য আখ্যা দিচ্ছে।

তিনি বলেন, এতে প্রার্থী বাছাইয়ে 'দুর্বিষহ অবস্থা'র সৃষ্টি হয়েছে। অফিসে অভিযোগের স্তুপ জমা হয়েছে।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি আয়োজিত 'করোনকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা' শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা একে অপরকে রাজাকার আখ্যা দিচ্ছে। বলা হচ্ছে রাজাকারের সন্তান, অথবা রাজাকারের নাতি, অথবা রাজাকারের নাতির ঘরের লোককে মনোনয়ন দেওয়া হচ্ছে।

"অথবা শান্তি কমিটির নেতা ছিল তাঁর (প্রার্থীর) দাদা। এই হচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের একে অপরের বক্তব্য। অভিযোগে অফিস স্তুপ হয়ে গেছে। আমরা অনুসন্ধান করে ব্যবস্থা নিচ্ছি। ভুল যে হয় না, তা নয়। আমরাও তো মানুষ। এখানে ভুলও হতে পারে।"

তিনি বলেন, "কিন্তু দূর্ভাগ্য হলো আমাদের জনপ্রতিনিধিরা যে কারা, তারা জনগণের প্রতিনিধি না খুঁজে, নিজের লোক খুঁজে। নিজেদের পকেটের লোক খুঁজে, জনগণের প্রতিনিধি খুঁজে না।"

তিনি আরও বলেন, "রাজনীতিবিদরা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি, না জনগণের জন্য করি, সেটা দেখার বিষয়। এই করোনাকালেও শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি নিজের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন না। তিনি জনগণের জন্য রাজনীতি করেন।"

"আমরা রাজনীতিতে শেখ হাসিনাকে যদি অনুসরণ করতে পারতাম তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আগেই গড়ে তুলতে পারতাম", বলে মন্তব্য করেন তিনি।

ব্যবসায়ীদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়েও বিরোধিতা করেন তিনি। 

তিনি বলেন, "ব্যবসায়ীদের রাজনীতি করার বিরুদ্ধে আমি। আর রাজনীতিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে যারা ব্যবসা করে, তাদেরকে আমি ঘৃণা করি। তবে আমি এটাকে ডিসকারেজ করছি না। কিন্তু ব্যবসায়ী রাজনীতি করতে আসলে রাজনীতিও হয় না আবার ব্যবসাও হয় না।"

আওয়ামী লীগের শিল্প-বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়্যারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি এবং স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বেঙ্গল গ্রুপের ভাইস-চেয়্যারমান ও এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন এবং এফএফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম। 
 

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / ওবায়দুল কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net