Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
আর্থ-সামাজিক উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

ইউএনবি
14 January, 2021, 05:10 pm
Last modified: 14 January, 2021, 05:12 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্থ-সামাজিক উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘কেবল সরকারই নয়, আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার জন্য প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, কোনো লোক দরিদ্র, গৃহহীন বা বা তাদের নিজের অঞ্চলে সমস্যায় রয়েছে তা খুঁজে বের করুন।’
ইউএনবি
14 January, 2021, 05:10 pm
Last modified: 14 January, 2021, 05:12 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অলংকরণ: টিবিএস

জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার কোনো মাধ্যম ছাড়া মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'কেবল সরকারই নয়, আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার জন্য প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, কোনো লোক দরিদ্র, গৃহহীন বা বা তাদের নিজের অঞ্চলে সমস্যায় রয়েছে তা খুঁজে বের করুন।' 

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এখন থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্টে (নগদ ও বিকাশ) পৌঁছে যাবে।

শেখ হাসিনা বলেন, অসহায় মানুষের নাম জানতে পারলে সরকার অবশ্যই তাদের জন্য ঘর, আবাসন ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করবে।

'একসাথে কাজ করলে আমরা অবশ্যই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব,' বলেন তিনি।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চায় এবং মুজিব বর্ষে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত) সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন সুবিধা সরবরাহের পাশাপাশি শতকরা শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনতে চায়।

'আমরা প্রত্যেককে বাড়ি এবং একটি আশ্রয় প্রদান করব। এ লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যুত দিয়ে আমরা প্রতিটি বাড়ি আলোকিত করব,' বলেন তিনি।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টা ছিল বিতরণ প্রক্রিয়ায় সকল মধ্যস্বত্বভোগীদের অপসারণ করে ভাতা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়ার।

তিনি বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছি যাতে সামাজিক সুরক্ষার ভাতাগুলো সঠিকভাবে সঠিক মানুষের (সুবিধাভোগীদের) হাতে পৌঁছায় এবং এ প্রক্রিয়াতে যেন কোনো মধ্যস্বত্বভোগী না থাকে। উপকারভোগীদের অর্থ সরাসরি তাদের কাছে যাবে এবং তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী সেই অর্থ ব্যয় করতে পারবেন।'

সমাজকল্যাণ মন্ত্রনালয় এবং আইসিটি বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা সরকার থেকে ব্যক্তি (জিটুপি) পদ্ধতিতে বিতরণ ব্যবস্থা প্রবর্তনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোসহ অন্যান্য সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, 'নগদ ও বিকাশ পরিষেবাদির মাধ্যমে ভাতাগুলো পাঠানো হবে। এর ফলে সকলে (উপকারভোগী) উপকৃত হবেন।'

পরে চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত হয়ে উপকারভোগীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব মো. জয়নুল বারী।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net