Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
অভিযোগ প্রমাণ হলে আওয়ামী লীগের এমপিদের বহিষ্কার করা হবে: কাদের

বাংলাদেশ

ইউএনবি
28 October, 2019, 05:45 pm
Last modified: 28 October, 2019, 05:48 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • জুলাই সনদ নিয়ে আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বললেন এমপি রনি, সংসদে হইচই
  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করল সরকার
  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন

অভিযোগ প্রমাণ হলে আওয়ামী লীগের এমপিদের বহিষ্কার করা হবে: কাদের

দুর্নীতি দমন কমিশন (দুদক) যেসব এমপির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের
ইউএনবি
28 October, 2019, 05:45 pm
Last modified: 28 October, 2019, 05:48 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির যেসব এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণ হলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “অভিযোগ প্রমাণ না হলে আপনি কীভাবে ব্যবস্থা নেবেন? সব অভিযোগ সত্য নাও হতে পারে।”
 
“অভিযোগ প্রমাণ হওয়া এবং দণ্ড হওয়ার পর তাদের দল থেকে বহিষ্কার করা হবে।”

দুর্নীতি দমন কমিশন (দুদক) যেসব এমপির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।

সাংসদদের বিরুদ্ধে পাওয়া অভিযোগে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি না ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকারের সৎ সাহস প্রমাণ হচ্ছে। সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে সেটি বড় বিষয়। আমি মনে করি সরকার ও দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।”

বিসিবির পরিচালক লোকমানের বিষয়ে অভিযোগ আসলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, এ বিষয়ে তিনি বলেন, “লোকমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কোনো অপরাধীকে বিসিবির দায়িত্বে রাখা উচিত নয়।”

“আমি বিসিবি সভাপতির সাথে এ বিষয়ে কথা বলবো এবং তাকে জিজ্ঞাসা করবো লোকমানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে,” যোগ করেন কাদের।

পেঁয়াজের দাম বিষয়ে তিনি বলেন, “পেঁয়াজের দাম শিগগিরই কমে যাবে। আমাদের দেশে কোনো কিছুর দাম বাড়লে তখন ভীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আশা করি শিগগিরই সমাধান হবে। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন দাম শিগগিরই কমে যাবে।”

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / বাংলাদেশের রাজনীতি / দুর্নীতির বিরুদ্ধে অভিযান / আওয়ামী লীগ / সংসদ সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • জুলাই সনদ নিয়ে আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বললেন এমপি রনি, সংসদে হইচই
  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করল সরকার
  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net