Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
৪১ হাজার মানুষের জন্য নেই একটিও আশ্রয় কেন্দ্র

ফিচার

লক্ষ্মীপুর সংবাদদাতা
19 May, 2020, 01:50 pm
Last modified: 19 May, 2020, 01:54 pm

Related News

  • ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’, বিএনপি নেতার অডিও ভাইরাল
  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • লক্ষ্মীপুরে এক বাসায় ৪ খুন, পরিবারে একমাত্র বেঁচে রইল সিফাত 
  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা

৪১ হাজার মানুষের জন্য নেই একটিও আশ্রয় কেন্দ্র

মেঘনার বুকের আটটি পৃথক চর নিয়ে গঠিত ‘দ্বীপ চর আবদুল্লাহ’ ইউনিয়ন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে মাত্র একটি ওর্য়াড রয়েছে মূল ভুখণ্ডের সঙ্গে। বাকি আটটি ওর্য়াড রয়েছে মেঘনা নদীর মাঝখানে।
লক্ষ্মীপুর সংবাদদাতা
19 May, 2020, 01:50 pm
Last modified: 19 May, 2020, 01:54 pm

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার বুকের আটটি পৃথক চর নিয়ে গঠিত 'দ্বীপ চর আবদুল্লাহ' ইউনিয়নের প্রায় ৪১ হাজার অধিবাসীদের জন্য কোনো আশ্রয় কেন্দ্র নেই। এমনকি এ চরগুলোতে কোনো ধরনের সরকারি কেল্লা, উচুঁ সড়ক বা কোনো বাঁধও নেই। ফলে ঘূর্ণিঝড়সহ যে কোনো দূযোর্গে দুর্বিষহ জীবন পার করে এ সব চরের অধিবাসীরা। 

সোমবার চরের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য চরের চেয়ারম্যান বাজারে রয়েছে একটি পুলিশ ক্যাম্প। দূর্যোগের সময় পুলিশ সদস্যরাও শঙ্কিত থাকে।

রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে মেঘনা পাড়ি দিয়ে ট্রলার কিংবা নৌকায় চর আবদুল্লাহ ইউনিয়নের চরগুলো যেতে কমপক্ষে এক ঘণ্টার বেশি সময় লাগে। 

স্থানীয়ভাবে জানা যায়, চর আবদুল্লাহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে মাত্র একটি ওর্য়াড রয়েছে মূল ভুখণ্ডের সঙ্গে। বাকি আটটি ওর্য়াড রয়েছে মেঘনা নদীর মাঝখানে। দ্বীপচর গুলো হলো, মধ্য চর আবদুল্লাহ, নতুন চর আবদুল্লাহ, চর গজারিয়া, চর সেভাজ, তেলির চর, সোনার চর, মৌলভীর চর এবং চর মুজাম।  

চরের বাসিন্দা এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির স্থানীয় টিম লিডাম মাস্টার আলাউদ্দিন জানান, চরগুলোতে প্রায় ৪০ হাজারের বেশি মানুষ বসবাস করে। চরের বেশিরভাগ বসতিই কুঁেড় ঘর। কিন্তু এত মানুষ বসবাস করলেও এখানে কোনো ধরনের শক্ত অবকাঠামো নেই। তাই যে কোনো দূর্যোগে ''আল্লাহকে ডাকাই'' তাদের একমাত্র কাজ। 

চরের রাখাল নুর নবী জানান, ব্যক্তিগত উদ্যোগে সেখানে কয়েকটি মাটির কেল্লা রয়েছে। তবে সেগুলোতে শুধুমাত্র মহিষ আশ্রয় নিতে পারে। 

তবে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর জানান, বর্তমানে অনেক অধিবাসী অন্যত্র স্থানান্তর হয়ে এখনো ১৫-২০ হাজার মানুষ রয়েছে। যাদেও বেশির ভাগই জেলে, কৃষক এবং রাখাল। সব সময় তাদের ঝড় জলোচ্ছ্বাসের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে হয়। তবুও এরা একমাত্র আল্লাহ ওপর ভরসা করেই বেঁচে থাকে। 

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন জানান, আসন্ন ঘূর্ণিঝড় আম্পান থেকে রক্ষার জন্য চরের অধিবাসীদের নিরাপদে নিয়ে আসতে আটটি ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। 

তিনি আরও জানান, নদী ভাঙার কারণে চরে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা যাচ্ছে না। তবে চরে মাটির কেল্লা স্থাপনের ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। 

২০১১ সালের আদমশুমারিতথ্য এবং স্থানীয় অধিবাসীরা চরের লোক সংখ্যা প্রায় ৪১ হাজার বললেও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সংখ্যাটি হবে ১০ হাজারের মতো। 
 

Related Topics

টপ নিউজ

আশ্রয় কেন্দ্র / লক্ষ্মীপুর / দ্বীপ চর আবদুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’, বিএনপি নেতার অডিও ভাইরাল
  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • লক্ষ্মীপুরে এক বাসায় ৪ খুন, পরিবারে একমাত্র বেঁচে রইল সিফাত 
  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net