Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
আমেরিকায় ১০০ বাড়ির মালিক তালহা বখত 

প্রবাস

টিবিএস ডেস্ক
16 February, 2022, 12:30 pm
Last modified: 16 February, 2022, 12:39 pm

Related News

  • প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: আইনমন্ত্রী
  • সৌদিতে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো যাবে না, প্রবাসীদের সতর্ক রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের 
  • মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকারদের দেশে ফেরাতে চালু হলো ‘রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম’
  • বিদেশগামী কর্মীদের জন্য হজ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর 
  • প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

আমেরিকায় ১০০ বাড়ির মালিক তালহা বখত 

তালহা বলেন, “আপনি যদি মানি চেজ করতে চান তবে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু যদি কোনো উদ্দেশ্য সামনে রেখে পরিশ্রম করতে থাকেন তবে আপনি ক্লান্ত হবেন না, টাকা আপনাকে ধরা দেবে।"
টিবিএস ডেস্ক
16 February, 2022, 12:30 pm
Last modified: 16 February, 2022, 12:39 pm

আট বছর বয়সে ১৯৯১ সালে পরিবারের সঙ্গে আমেরিকা যান তালহা। তালহা পড়াশোনা শুরু করেছিলেন বাণিজ্য বিষয়ে তারপর তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়েছেন। শেষে হিউলেট প্যাকার্ড মানে এইচপিতে চাকরি নেন। তিনি চেয়েছিলেন, এমন কিছু করতে যাতে তার পরিবার গর্বিত হয়। ইংরেজীতেই তিনি সড়গড় তবে সিলোটি ভাষাও পারেন। বলছিলেন, তার আসলে 'গ্রোয়িং মেন্টালিটি' ছিল মানে এগোনোর ইচ্ছা ছিল।

"প্রথমে চাইছিলাম জব দিয়াই আউগ্যাইতে, আমার সিইও তখন বছরে ২৩ মিলিয়ন ডলার কামাইত। আমার ইচ্ছা হইছিল তার সমান কামাইতে। সে অনুযায়ী আমি মন দিয়ে কাজ করতে থাকি। আমি কম্পানিতে কুইকলি উন্নতি করছি। খুব কুইকলি। শুরু করছিলাম মিনিমাম স্যালারি দিয়ে কিন্তু চার-পাঁচ বছরের মধ্যেই আমি প্রমোশন পেয়ে পেয়ে ভালো একটা পজিশনে চলে যাই। এন্টারপ্রাইজ লেভেলের ইঞ্জিনিয়ার হয়ে গেছিলাম আমি এইচপিতে। তবে ব্যাপার কি জানেন, আমেরিকায় জব সিকিউরিটি নাই। আপনি যত ওপরে উঠবেন, তত আপনার পইড়া যাওয়ার রিস্ক থাকে। আমি প্রমোশন পেয়ে নতুন যে ডিপার্টমেন্টে গেলাম সেটা লে অফ হয়ে গেছিল তাই আমি চাকরি হারাইলাম। পরে কোম্পানী আমাকে নতুন আরেকটা ডিপার্টমেন্টে কাজ দিছিল, আমি জয়েনও করছিলাম তবে ডিফারেন্ট মাইন্ডসেট নিয়া। আমি জবের ওপর পুরা ভরসা রাখতাম না। পাশাপাশি প্ল্যান বি হিসাবে নতুন নতুন ব্যবসা খুঁজতাম। চাকরি শুরু করার আগেই কিন্তু আমি একটা ব্যাঙ্কোয়েট বিজনেস (ইভেন্ট ম্যানেজমেন্ট ধরনের ব্যবসা) করতাম। তখন আমার বয়স ছিল ২৪। ৯০০ লোক আমার আন্ডারে তখন কাজ করতো। তখন আমার একটা হিউজ লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করছিল। আমি অনেক টাকাও বানাইছিলাম।" 

"কিন্তু স্টক মার্কেটের পতনে টাকাগুলো নষ্ট হয়ে গেছিল। ২০০৮ সালে আমি ইনভেস্ট করছিলাম আর ২০০৯ সালে মার্কেটটা ক্রাশ করে। টু হান্ড্রেড থাউজেন্ড ডলার নষ্ট হয়ে যায়। আমি জিরো হয়ে গেলাম। যাহোক আবার শুরু থেকে রেস্টুরেন্ট করলাম। তারপর মোবাইল এক্সেসরিজের একটা ফ্র্যাঞ্চাইজি করেছিলাম। সবারই যেমন ড্রিম থাকে আমারও ছিল, আমেরিকান ড্রিম- নিউ ইয়র্কে একটা বাড়ি করার। ২০১২ সালে আমি বাফেলো শহরে (নিউ ইয়র্কের দ্বিতীয় বৃহত্তম শহর) গেলাম এবং তিনটা বাড়ি আমার পছন্দ হলো। আমি চাকরি চালায়া গেছি ২০১৫ পর্যন্ত। অবশ্য রিয়েল এস্টেটে ইনভেস্ট  শুরু করেছিলাম আরো আগে। মানে আমি যখন দেখলাম চাকরির টাকা ব্যবসা থেকেই উঠে আসছে, আমি চাকরি ছেড়ে দিলাম। আমি দেখলাম, মেহনত-পরিশ্রম করলে রেজাল্ট হয়। আমি রেজাল্ট পেয়েছি। আমার এখন বাফেলোতে ১০০টা বাড়ি আছে। আমি বাড়ি বিক্রি করি নাই, বরং ভাড়া খাটাই। এখন বাড়ির দামও বাড়ছে দুই-তিনগুণ।" 

তালহা ও তার দুই পার্টনারের গড়া আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেস্টুরেন্ট গত বছরের এপ্রিলে বাফেলোতে যাত্রা শুরু করে। আল আকসা নিউইয়র্কেও জনপ্রিয়। মার্কেট উদ্বোধন করতে এসে মেয়র বায়রন ব্রাউন বলে, 'বাংলাদেশিরা বাফেলোতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানসহ অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে।' প্রায় দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করে প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছে বলে জানান উদ্যোক্তারা। ব্যবসা প্রসারে আরো ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ভাবছেন উদ্যোক্তারা।

তালহা বলেন, "আপনি যদি মানি চেজ করতে চান তবে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু যদি কোনো উদ্দেশ্য সামনে রেখে পরিশ্রম করতে থাকেন তবে আপনি ক্লান্ত হবেন না, টাকা আপনাকে ধরা দেবে। সাফল্য কোনো গন্তব্য নয় বরং এটি প্রক্রিয়া আর এর সঙ্গে স্বাস্থ্য, সুখ, শান্তি সব জড়িত। ব্যর্থতাই সফলতার খুঁটি-কথাটা খুব সত্য। ব্যর্থ না হলে আপনি সফল হতে পারবেন না অন্তত সাফল্য উদযাপন করতে পারবেন না। আর নতুনদের বলি, চেষ্টা করে যান, হাল ছাড়বেন না, বারবার চেষ্টা করে যান।" 

Related Topics

টপ নিউজ

প্রবাস থেকে / তালহা বখত / প্রবাসী বাংলাদেশি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: আইনমন্ত্রী
  • সৌদিতে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো যাবে না, প্রবাসীদের সতর্ক রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের 
  • মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকারদের দেশে ফেরাতে চালু হলো ‘রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম’
  • বিদেশগামী কর্মীদের জন্য হজ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর 
  • প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net