Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ছিনতাই আতঙ্কে বগুড়ায় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

টপ নিউজ

উত্তরাঞ্চল প্রধান
17 July, 2024, 04:40 pm
Last modified: 17 July, 2024, 06:53 pm

Related News

  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • তারাবির নামাজ শেষে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক; মারধরে জখম
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
  • ছিনতাই-চাঁদাবাজি-মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আইজিপির
  • খিলক্ষেতে জিম্মি করে ছিনতাই: হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

ছিনতাই আতঙ্কে বগুড়ায় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বুধবার (১৭ জুলাই) দুপুরে জেলার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। 
উত্তরাঞ্চল প্রধান
17 July, 2024, 04:40 pm
Last modified: 17 July, 2024, 06:53 pm
মৃত সানজিদা স্বর্ণা। ছবি: সংগৃহীত

বগুড়ায় ছিনতাই আতঙ্কে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে স্বর্ণা নামের এক তরুণী নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) দুপুরে জেলার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতের নাম সানজিদা স্বর্ণা, তার বাড়ি বগুড়া উপশহরে। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী 'শাহ ফতেহ আলী' বাসে এই দুর্ঘটনা ঘটে।

এ বাসের সহকারী মাসুদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশ্য রওনা দেয় বাসটি। দুপুরের আগে বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি এলকায় ফুড ভিলেজে যাত্রা বিরতি দেন তারা। এ সময় অনেকেই নেমে গেলেও চার নারী যাত্রী বাসের মধ্যে বসে থাকেন। খাবার খেয়ে যাত্রীরা এসে দেখেন বাস নেই।

তিনি জানান, তারা জানতে পারেন বাসের এক যাত্রী বাসটিকে বগুড়া অভিমুখে চালিয়ে নিয়ে গেছেন। বাসটি মির্জাপুর এলাকায় পৌঁছালে ছিনতাই আত‌ঙ্কে ওই শিক্ষার্থী বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়েন। এসময় স্থান‌ীয়রা ত‌া‌কে উদ্ধার ক‌রে শেরপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, দুপুরে বগুড়া শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসের বনানী এলাকায় বাস রেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

বাসের চালক নাজিরুল মোল্লা বলেন, 'খাবার খেতে যাওয়ার সময় ভুলে আমি চাবি স্টিয়ারিংয়ের সঙ্গে রেখে গিয়েছিলাম। এই সুযোগে ছিনতাইকারী বাস ছিনতাই করে নিয়ে যায়। পরে ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ওই ছিনতাইকারী ঢাকা থেকে যাত্রী হিসেবে বগুড়ায় যাচ্ছিলেন।'

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, 'চলন্ত বাস থেকে এক নারী যাত্রী লাফিয়ে পরে মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

Related Topics

বাংলাদেশ

বগুড়া / বেসরকারি বিশ্ববিদ্যলয় / ছিনতাই / বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • তারাবির নামাজ শেষে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক; মারধরে জখম
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
  • ছিনতাই-চাঁদাবাজি-মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আইজিপির
  • খিলক্ষেতে জিম্মি করে ছিনতাই: হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net