Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
01 September, 2019, 02:55 pm
Last modified: 01 September, 2019, 08:29 pm

Related News

  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
  • আজই চুক্তি মেনে নিতে পারে ইরান: মার্কো রুবিও; সমঝোতা স্মারক চূড়ান্ত হচ্ছে: তেহরান
  • জাতীয় স্বার্থ নিশ্চিত না করে যুক্তরাষ্ট্র বা কোনো দেশের সঙ্গে চুক্তি নয়: শামা ওবায়েদ
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

শ্বেতাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত আরও ২১ জন
টিবিএস রিপোর্ট
01 September, 2019, 02:55 pm
Last modified: 01 September, 2019, 08:29 pm
ছবিঃ রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নির্বিচারে গুলি চালিয়ে ৪ জনকে হত্যার পর পুলিশের ছোঁড়া পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।   
 
বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের খবর অনুযায়ী, পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি একটি ট্রাফিক স্টপে স্থানীয় সময় শনিবার বিকেলে এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত আরও ২১ জন।
 
স্থানীয় পুলিশের প্রধান মাইকেল গর্কি সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীর বয়স ত্রিশের কোঠায়।
 
তিনি বলেছেন, ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তবে তারা সবাই হামলাকারীর গুলিতে আহত নন। গুলির আঘাতে তাদের গাড়ির জানালার কাঁচ ভেঙে টুকরো লেগে আহত হয়েছেন কয়েকজন।
 
স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, টেক্সাসের জননিরাপত্তা বিভাগের দুই পুলিশ কর্মকর্তা মিডল্যান্ড হাইওয়েতে একটি গাড়ি থামাতে চেষ্টা করেন। তখন ওই গাড়ির চালক (হামলাকারী) পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করেন। এরপর তিনি আশেপাশের গাড়িচালক ও পথচারীদের লক্ষ্য করেও এলোপাতাড়ি গুলি চালিয়ে এগুতে থাকেন। এক পর্যায়ে হামলাকারী নিজের গাড়ি ছেড়ে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের একটি ট্রাক চুরি করেন এবং একইভাবে গুলি চালাতে থাকেন।

পরে একটি মুভি কমপ্লেক্সের সামনে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।

Just briefed by Attorney General Barr about the shootings in Texas. FBI and Law Enforcement is fully engaged. More to follow.

— Donald J. Trump (@realDonaldTrump) August 31, 2019

ঘটনাটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, এটর্নি জেনারেল উইলিয়াম বার তাঁকে ঘটনা সম্পর্কে অবহিত করেছেন। এফবিআই এবং আইন-শৃংঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
  
গত ৩ আগস্ট টেক্সাসের এল পাসোর একটি ওয়ালমার্ট স্টোরে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ২২ জন। সেই ঘটনার ২৮ দিনের মাথায় একই অঙ্গরাজ্যে আরেকটি বন্দুক-হামলার ঘটনা ঘটল। 
    
Related Topics

বাংলাদেশ

যুক্তরাষ্ট্র / টেক্সাস / বন্দুকধারীর হামলা / আন্তর্জাতিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
  • আজই চুক্তি মেনে নিতে পারে ইরান: মার্কো রুবিও; সমঝোতা স্মারক চূড়ান্ত হচ্ছে: তেহরান
  • জাতীয় স্বার্থ নিশ্চিত না করে যুক্তরাষ্ট্র বা কোনো দেশের সঙ্গে চুক্তি নয়: শামা ওবায়েদ
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net