Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
বাংলাদেশ অবস্থা পর্যবেক্ষণ করছে: পররাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
01 September, 2019, 08:10 pm
Last modified: 01 September, 2019, 08:16 pm

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের তথ্যে বেশি করে ‘অসংগতি’ চিহ্নিত করছে সফটওয়্যার

বাংলাদেশ অবস্থা পর্যবেক্ষণ করছে: পররাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের ওপর এনআরসির কোনো প্রভাব পড়বে না, ভারতীয় মন্ত্রীর এ প্রতিশ্রুতিতে আস্থা রাখতে চাই আমরা।”
টিবিএস রিপোর্ট
01 September, 2019, 08:10 pm
Last modified: 01 September, 2019, 08:16 pm

শনিবার সকালে ভারতের আসাম রাজ্য সরকারের ঘোষিত ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি) ঘিরে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনই কোনো ধরনের কূটনৈতিক তৎপরতায় যাবে না সরকার।রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন।  

তিনি বলেন, “এনআরসি নিয়ে আপাতত বাংলাদেশের পক্ষ থেকে কোনো কূটনীতিক তৎপরতা শুরু করা হবে না। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামোনিয়াম জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছিলেন, তাকে আমরা এ বিষয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। তিনি আমাদের বলেছেন যে, এনআরসি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশকে এটা প্রভাবিত করবে না।”

মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের ওপর এনআরসির কোনো প্রভাব পড়বে না, ভারতীয় মন্ত্রীর এ প্রতিশ্রুতিতে আস্থা রাখতে চাই আমরা।”

কোনো বাংলাদেশির ভারতে চলে যাবার কারণ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, “বাংলাদেশে এমনকি মাথাপিছু আয়ও জীবনযাত্রার খরচের চেয়ে তুলনামূলক বেশি।”

তাই কোনো বাংলাদেশির দেশ ছেড়ে ভারতে আবাস গাড়তে চাওয়ার বিশেষ কোনো কারণ নেই বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সরকারের ঘোষিত ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি) থেকে ১৯ লাখের বেশি নাম বাদ পড়েছে।  শনিবার সকালে প্রকাশিত তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই পেয়েছে ৩ কোটি ১১ লাখের নাম।  
আসামে অবৈধ অভিবাসীদের ইস্যুটি চার দশকেরও বেশি সময়ের পুরনো। ভারতের এই রাজ্যে অবৈধভাবে অনেকেই বিশেষত বাংলাদেশিরা বসবাস করছেন বলে বিতর্কের অবসান ঘটাতে আসাম সরকারের এনআরসি হালনাগাদ করার প্রশ্নটি দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন।ছিল 
এনআরসির রাজ্য সমন্বয়কারীর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তালিকায় অন্তর্ভুক্তির জন্য ৩ কোটি ২৯ লাখ আবেদনের মধ্যে শেষাবধি ১৯,০৬,৬৫৭ জনের নাম বাদ দেওয়া হয়। এনআরসির বাইরে থাকা প্রত্যেকে ১২০ দিনের মধ্যে ফরেনারস ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।  
যদিও সকল আইনি বিকল্প শেষ না হওয়া পর্যন্ত কাউকেই বিদেশি হিসেবে ঘোষণা করা হবে না বলে আশ্বস্ত করেছে মোদি সরকার, কিন্তু বাদ-পড়াদের বাংলাদেশে পুশব্যাক করা হতে পারে এ নিয়ে একটু উদ্বেগ থেকেই গেছে। যে প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোববার সাংবাদিকদের এ কথা বললেন। 

 

Related Topics

বাংলাদেশ

এনআরসি / ভারত / আসাম রাজ্য / ভারতের উত্তর-পূর্বাঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের তথ্যে বেশি করে ‘অসংগতি’ চিহ্নিত করছে সফটওয়্যার

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net