Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
আসামের এনআরসি: ভারতের রাষ্ট্রপতির পদক পাওয়া সুবেদার সানাউল্লাহ এখনও ‘ফরেনার’

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
31 August, 2019, 03:30 pm
Last modified: 31 August, 2019, 07:13 pm

Related News

  • এনআরসিভুক্ত হওয়া সত্ত্বেও ৮০ বছরের নারীকে ‘বিদেশি’ বলে রায় দিলো ভারতের আদালত
  • নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হল পশ্চিমবঙ্গের বিধানসভায়
  • ‘স্বৈরশাসকরা আসবে যাবে, তবু এনআরসির কাগজ আমরা দেখাব না’
  • এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছুই নেই: শেখ হাসিনাকে মোদির আশ্বাস
  • প্রতিবেশীর এনআরসি: বাংলাদেশ কি প্রভাবমুক্ত

আসামের এনআরসি: ভারতের রাষ্ট্রপতির পদক পাওয়া সুবেদার সানাউল্লাহ এখনও ‘ফরেনার’

কামরূপের ফরেনারস ট্রাইব্যুনালে (এফটি) হাজির হন সানাউল্লাহ। সেখানেই ২৩ মে তাঁকে ‘ফরেনার’ হিসেবে ঘোষণা করা হয়। তারপর গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়...
টিবিএস রিপোর্ট
31 August, 2019, 03:30 pm
Last modified: 31 August, 2019, 07:13 pm

৫২ বছর বয়সী মোহাম্মদ সানাউল্লাহ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ১৯৮৭ সালে। জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) হিসেবে অবসর নেবার আগে প্রেসিডেন্টের মেডেলও পেয়েছিলেন। তাঁর সার্ভিস ডিসচার্জ বুকে দুটো জায়গায় কাজের উল্লেখ রয়েছে; জম্মু ও কাশ্মীর এবং মণিপুর।

আসাম সরকারের কর্মকর্তা চন্দ্রমাল দাশ সানাউল্লাহকে ‘ফরেনার’ হিসেবে অভিহিত করে একটি তদন্ত রিপোর্ট দাখিল করেন ২০০৮ সালে। সেটিতে সানাউল্লাহকে বাংলাদেশে জন্ম নেওয়া ‘শ্রমিক’ হিসেবে অভিহিত করেন। সানাউল্লাহর নামটি ‘ডি’ (ডাউটফুল) ভোটার তালিকায় যুক্ত করা হয়।

এ রিপোর্টের ভিত্তিতে সানাউল্লাহকে নোটিশ দেওয়া হয় যেখানে তাঁকে নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়েছিল।

হিন্দুস্তান টাইমস  জানাচ্ছে, ২০১৮ সালে কামরূপের ফরেনারস ট্রাইব্যুনালে (এফটি) হাজির হন সানাউল্লাহ। সেখানেই ২৩ মে তাঁকে ‘ফরেনার’ হিসেবে ঘোষণা করা হয়। তারপর গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।

সানাউল্লাহর ডিটেনশনের খবর পত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চন্দ্রমাল দাশ, যিনি প্রথম তদন্ত করেছিলেন, ততদিনে তিনি অবসরে গেছেন—জানালেন যে ব্যক্তিকে নিয়ে তিনি তদন্ত করেছিলেন, ডিটেনসনে যাওয়া ব্যক্তি সে জন নন।

গুয়াহাটি হাই কোর্টে পরে তাঁর জামিন মঞ্জুর হয়। কিন্তু কোর্ট ফরেনারস ট্রাইব্যুনালের আগের আদেশটি বাতিল না করে জানান যে, তাঁর পিটিশনটির শুনানি চলবে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রকৃত নাগরিকদের নামের তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছে ১৯ লাখের বেশি মানুষের নাম। শনিবার সকালে প্রকাশিত তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ মানুষের নাম। সেখানে সানাউল্লাহর নাম নেই। তিনি এখনও ‘ফরেনার’।

সানাউল্লাহ আশাবাদী ছিলেন যে, ‘শেষ মুহর্তে হলেও’ এনআরসির ‘ফরেনার’ তালিকা থেকে তাঁর নাম বাদ যাবে। হল না সেটাও।

তাঁর মেয়ে শাহনাজ আখতার ও হিলমিনা আখতারের নামও নেই। নেই ছেলে সাঈদ আখতারের নাম।

গত সপ্তাহে এনআরসি সেবা কেন্দ্রে তাঁকে ডাকাও হয়েছিল। বলা হয়েছিল ফরেনারস ট্রাইব্যুনালের মতামতের কাগজপত্র জমা দিতে। ডিটেনশন ক্যাম্প থেকে পাওয়া জামিনের আদেশের কপিও দিতে বলা হয়।

সব জমা দেবার পর খানিকটা আশার আলো দেখতে পাচ্ছিলেন সাবেক এই সেনা-সদস্য।

হাই কোর্টে দায়েরকৃত আবেদনের ফয়সালার ওপরই তাই এখন নির্ভর করছেন সানাউল্লাহ। সেখানে স্থগিত থাকা তাঁর আবেদনটির ফয়সালা হওয়া অব্দি অপেক্ষা করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন কী করা যায়।

Related Topics

বাংলাদেশ

এনআরসি / আসাম সরকার / নাগরিকত্বের তালিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • এনআরসিভুক্ত হওয়া সত্ত্বেও ৮০ বছরের নারীকে ‘বিদেশি’ বলে রায় দিলো ভারতের আদালত
  • নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হল পশ্চিমবঙ্গের বিধানসভায়
  • ‘স্বৈরশাসকরা আসবে যাবে, তবু এনআরসির কাগজ আমরা দেখাব না’
  • এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছুই নেই: শেখ হাসিনাকে মোদির আশ্বাস
  • প্রতিবেশীর এনআরসি: বাংলাদেশ কি প্রভাবমুক্ত

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net