ইউনিভার্সিটি অব প্রফেশনালসে শিক্ষকতার সুযোগ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) সহযোগী অধ্যাপক পদে ২ জন, সহকারী অধ্যাপক পদে ২৬ জন শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
সহযােগী অধ্যাপক পদে মার্কেটিং বিভাগে ১ জন, সমাজ বিজ্ঞানে ১ জনকে নেয়া হবে। সহকারী অধ্যাপক পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ২ জন, আইসিটি ১ জন, পরিবেশ বিজ্ঞান ২ জন, অ্যাকাউন্টিং ৩ জন, ফাইন্যান্স ১ জন, ম্যানেজমেন্ট ২ জন, ডিজাস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট ১ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ ৩ জন, ইংরেজী ২ জন, সমাজ বিজ্ঞান ১ জন, ইন্টারন্যাশনাল রিলেশন্স ৪ জন, আইন বিষয়ে ২ জন এবং পরিসংখ্যান বিষয়ে ২ জন শিক্ষক নেবে। এছাড়াও লিগ্যাল অফিসার পদে ১ জনকে নিয়োগ দেয়া হবে।
আবেদনের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://bup.edu.bd/careers পাওয়া যাবে। আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত।
