আইআইএফসিতে চাকরির সুযোগ
ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) তিন ধরনের পদে সাতজনকে নিয়োগ দেবে।
পদের নাম: ডেপুটি ডিরেক্টর
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বা স্যোশাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি। ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বা স্যোশাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি। ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
পদের নাম: অফিস এটেনডেন্ট
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: এইচএসসি পাস এবং ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
আবেদনের নিয়ম: প্রার্থীদের ছবিসহ সিভি এবং আবেদনপত্র ইমেইল করতে হবে iifc@infra-bd.com ঠিকানায়। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত।
