Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
বৃষ্টিতে খেলা বন্ধ, বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

খেলা

টিবিএস রিপোর্ট
26 June, 2022, 10:15 pm
Last modified: 26 June, 2022, 10:18 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

বৃষ্টিতে খেলা বন্ধ, বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

কাইল মেয়ার্সের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসেই লিড বড় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, তাতে ম্যাচ কঠিন হয়ে পড়ছে বাংলাদেশের জন্য।
টিবিএস রিপোর্ট
26 June, 2022, 10:15 pm
Last modified: 26 June, 2022, 10:18 pm

বাংলাদেশের বোলাররা সেভাবে বাধার দেয়াল না তুলতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে বাগড়া পড়লো। বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে অনেকটা সময় ধরে। বৃষ্টির আগে ৭ উইকেটে ক্যারিবীয়দের সংগ্রহ ৩৭৬ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ ছাড়িয়ে লিড ইতোমধ্যে অনেক বাড়িয়ে নিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসেই ক্যারিবীয়রা ১৪২ রানের লিড পেয়ে গেছে।   

সেন্ট লুসিয়া টেস্টে দারুণ শুরুর পরও হঠাৎ-ই দিক হারিয়ে বসা দলকে বিপদে পড়তে দেননি কাইল মেয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটসম্যান দুটি জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। এখনও অপরাজিত আছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করা মেয়ার্স ১৪০ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দেওয়া ক্যারিবীয় পেসার কেমার রোচ ৭ রানে অপরাজিত। 

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর এখন মধ্যাহ্ন বিরতিতে আছে দুই দল। তবে বৃষ্টি এখনও থামেনি। বৃষ্টির কারণে এদিন বেশি সময় খেলা অনুষ্ঠিত হয়নি। ১০ ওভার খেলার হওয়ার পর বৃষ্টি হানা দেয়। প্রথম ইনিংসে স্বাগতিকরা সব মিলিয়ে এখন পর্যন্ত ১১৬ ওভার ব্যাটিং করেছেন।

১০৬ ওভারে ৫ উইকেটে ৩৪০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মেয়ার্স ও জশুয়া ডা সিলভা। এদিন বেশি পথ পাড়ি দিতে পারেনি এই জুটি। এদিন ৩ রান যোগ করতেই মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হন ডা সিলভা।

এরপর আলজারি জোসেফও বেশি সময় টিকতে পারেননি। ক্যারিবীয় এই পেসারকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করার খালেদ আহমেদ। ৬ রান করে ফিরে যান যান তিনি। বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত ৩টি করে উইকেট নিয়েছেন খালেদ ও মিরাজ। বাকি উইকেটটি নিয়েছেন শরিফুল ইসলাম। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net