Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
যে মাইলফলক কেবল মাহমুদউল্লাহর

খেলা

টিবিএস রিপোর্ট
05 March, 2022, 04:50 pm
Last modified: 05 March, 2022, 04:55 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

যে মাইলফলক কেবল মাহমুদউল্লাহর

ম্যাচের মতো টি-টোয়েন্টিতে ব্যক্তিগত রান সংগ্রহের তালিকায়ও শীর্ষে ছিলেন মাহমুদউল্লাহ। তার পেছনে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। এবার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন টি-টোয়েন্টি অধিনায়ক, যেখানে তিনি বাদে আর কেউ নেই। 
টিবিএস রিপোর্ট
05 March, 2022, 04:50 pm
Last modified: 05 March, 2022, 04:55 pm

টি-টোয়েন্টিতে বাংলাদেশ অতোটা ভালো দল নয়; ১৬ বছর ধরে সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেও এই অপবাদ ঘোচানো যায়নি। তিন ফরম্যাটের মধ্যে এখনও টি-টোয়েন্টিতেই সবচেয়ে দুর্বল বাংলাদেশ। এমন একটি ফরম্যাটে দলকে পথ দেখানোর দায়িত্ব মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে। যোগ্য হাতেই যে দলের নেতৃত্বভার আছে, সেটা আগেই প্রমাণ করেছেন তিনি। 

২০ ওভারের ফরম্যাটে সব সময়ই দলের অপরিহার্য অংশ মাহমুদউল্লাহ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করেন। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ১১৫তম টি-টোয়েন্টি খেলছেন তিনি। 

ম্যাচের মতো এই ফরম্যাটে ব্যক্তিগত রান সংগ্রহের তালিকায়ও আগে থেকেই শীর্ষে ছিলেন মাহমুদউল্লাহ। তার পেছনে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। এবার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন টি-টোয়েন্টি অধিনায়ক, যেখানে তিনি বাদে আর কেউ নেই। 

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মাহমুদউল্লাহ। ১৯৮১ রান নিয়ে আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামেন তিনি, মাইলফলক ছুঁতে দরকার ছিল ১৯ রান। এদিন মারকুটে ব্যাটিংয়ে ২১ রানের ইনিংস খেলে দুই হাজার রান পূর্ণ করে নেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

ইনিংসের দশম ওভারে উইকেটে যান মাহমুদউল্লাহ। নিজের খেলা চতুর্থ বলেই বাউন্ডারি মারেন তিনি। রশিদ খানকে সুইপ করে ফাইন লেগ ও ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের মাঝ দিয়ে বল সীমানা ছাড়া করেন বাংলাদেশ অধিনানায়ক। এক বল পর আবার একই শটে দ্বিতীয় চার আদয় করে নেন তিনি। 

১৫তম ওভারে রশিদ খান আবার বোলিংয়ে আসেন। ১৬ রানে থাকা মাহমুদউল্লাহ প্রথম বলেই চার মেরে দুই হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। তবে আফগান লেগ স্পিনার চতুর্থ বলে বিদায় করেন দেনে মাহমুদউল্লাহকে। সুইপ করতে গিয়ে টাইমিং মেলাতে পারেননি, ২১ রানে করে এলবিডব্লিউ হয়ে থামেন তিনি।

টি-টোয়েন্টিতে ১১৫ ম্যাচে ১০৭ ইনিংসে ব্যাটিং করে ২০০২ রান করেছেন মাহমুদউল্লাহ। দুই নম্বরে থাকা সাকিব আল হাসানের রান ১ হাজার ৯০৮। ৯৫ ইনিংসে এই রান করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ৭৪ ম্যাচে ১ হাজার ৭০১ রান করা তামিম ইকবাল তিন নম্বরে। শততম টি-টোয়েন্টি খেলতে নামা মুশফিকুরি রহিমের রান ১ হাজার ৪৯৫।

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / টি-টোয়েন্টি / মাইলফলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net