Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
‘কাল প্রথম বল থেকেই চার-ছক্কা মারার চেষ্টা করব’

খেলা

টিবিএস রিপোর্ট
02 March, 2022, 03:40 pm
Last modified: 02 March, 2022, 03:48 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

‘কাল প্রথম বল থেকেই চার-ছক্কা মারার চেষ্টা করব’

আফগানিস্তানের বিপক্ষে তিন ইনিংসে ব্যাটিং করা মাহমুদউল্লাহ ৫৪.৪৩ স্ট্রাইক রেটে রান করেছেন ৪৩, সর্বোচ্চ ২৯*। তিন ম্যাচে অভিজ্ঞ এই ক্রিকেটার চার মেরেছেন একটি, নেই কোনো ছক্কা। 
টিবিএস রিপোর্ট
02 March, 2022, 03:40 pm
Last modified: 02 March, 2022, 03:48 pm

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজ জিতলেও বাংলাদেশের ব্যাটিং চিন্তার কারণ হয়ে আছে। দ্বিতীয় ওয়ানডেতে ৩০৬ রানের ইনিংসটি বাদ দিলে ব্যাট হাতে দুর্দশা অবস্থা ছিল ঘরের মাঠের দলটির। প্রথম ম্যাচে ২১৬ রান পাড়ি দিতে নেমে ৪৫ রানেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজের ব্যাটে সে যাত্রায় মুক্তি মিললেও শেষ ওয়ানডেতে রক্ষা হয়নি। ১৯২ রানেই গুটিয়ে গিয়ে ম্যাচ হারতে হয় ৭ উইকেটের বড় ব্যবধানে। 

চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের বাজে কেটেছে। সিনিয়র এই তিন ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তোলা হয়। 

আফগান পেসার ফজল হক ফারুকীর একই ধরনের ডেলিভারিতে বারবার আউট হওয়ায় সমালোচনা হজম করতে হয় তামিমকে। একইভাবে মাহমুদউল্লাহর ধীরগতির ব্যাটিং নিয়েও চরম সমালোচনা হয়। তবে এসবে কান না দিয়ে মাহমুদউল্লাহ জানালেন, টি-টোয়েন্টিতে প্রথম বল থেকেই চার-ছক্কার মারার চেষ্টা থাকবে তার।

আফগানদের বিপক্ষে তিন ইনিংসে ব্যাটিং করা মাহমুদউল্লাহ ৫৪.৪৩ স্ট্রাইক রেটে রান করেছেন ৪৩। তার সর্বোচ্চ রানের ইনিংস ২৯*। তিন ইনিংসের দুটিতে অপরাজিত থাকেন তিনি। তবে ওয়ানডে মেজাজে খেলা হয়নি তার। তিন ম্যাচে অভিজ্ঞ এই ক্রিকেটার চার মেরেছেন একটি, নেই কোনো ছক্কা। 

টি-টোয়েন্টি ফরম্যাটে এলেই স্ট্রাইক রেটের হিসাব কষা হয়, গণনায় থাকে চার-ছক্কাও। আফগানিস্তানের বিপক্ষে ৩ মার্চ প্রথম টি-টোয়েন্টির আগে তাই মাহমুদউল্লাহকে মনে করিয়ে দেওয়া হয় পুরো সুরিজে তার একটি চার মারার ব্যাপারটি। এতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক খানিকটা বিরক্তই হয়েছেন বলে মনে হয়েছে। 

পুরো সিরিজে মাত্র একটি চার মেরেছেন, টি-টোয়েন্টিতে কোন মাইন্ড সেট আপ থাকছে আপনার? সংক্ষিপ্ততম ফরম্যাটের সিরিজ শুরুর আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে বেশি কিছু বললেন না মাহমুদউল্লাহ, 'আমি ইনশা আল্লাহ কাল প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।'

দলে নিজের জায়গা নিয়ে শঙ্কা আছে কিনা, এদিন মাহমুদউল্লাহকে এমন প্রশ্নও করা হয়। উত্তরে তিনি বলেন, 'আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে আমার অবস্থান নিয়ে? না, আলহামদুলিল্লাহ আমার কোনো সংশয় নেই। আমার মনে হয় যে আমি টিক পথেই আছি। সম্ভবত আমাকে কিছু ভালো বলে শট খেলতে হবে, আমি ঠিক রাস্তায় ফিরে আসব।' 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / টি-টোয়েন্টি / অধিনায়ক / বাউন্ডারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net