Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
ফিক্সিং কাণ্ডে ফিফাও নিষিদ্ধ করল আরামবাগের ফুটবলারদের

খেলা

টিবিএস রিপোর্ট
04 February, 2022, 09:55 pm
Last modified: 04 February, 2022, 10:06 pm

Related News

  • ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?
  • নোবেল শান্তি পুরস্কার না জুটলেও ফিফার নতুন ‘শান্তি পুরস্কার’ পেতে পারেন ট্রাম্প
  • গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফার প্রতি বিশেষজ্ঞদের আহ্বান

ফিক্সিং কাণ্ডে ফিফাও নিষিদ্ধ করল আরামবাগের ফুটবলারদের

২০২০-২০২১ মৌসুমে বেটিং, স্পট ফিক্সিং, অনলাইন বেটিংসহ অন্যান্য অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘের কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়দের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবার শাস্তি দিল ফিফাও।
টিবিএস রিপোর্ট
04 February, 2022, 09:55 pm
Last modified: 04 February, 2022, 10:06 pm

ম্যাচ পাতানো, লাইভ বেটিং ও ম্যাচ ম্যানুপুলেশনের অভিযোগ ছিল আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে। সবগুলো অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রিমিয়ার লিগে গত বছরের ২৯ আগস্ট আরামবাগকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। এ ছাড়া কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়দের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবার তাদের শাস্তি দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।

বাফুফের শাস্তি ছিল ঘরোয়া ফুটবলে। ফিফার শাস্তির কারণে ফিক্সিংয়ে জড়িতরা আন্তর্জাতিক অঙ্গনেও নিষিদ্ধ হলেন। বৃহস্পতিবার ফিফা এই শাস্তি ঘোষণা করেছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি বলেছেন, 'আরামবাগ ক্রীড়া সংঘের পাতানো ম্যাচ সংক্রান্ত বিষয়ে গত বছর আরামবাগ ক্রীড়া সংঘের কয়েকজন কর্মকর্তা, কোচ এবং দেশি-বিদেশি খেলোয়াড়কে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি যে শাস্তি দিয়েছিল এবং পরে বাফুফের আপিল কমিটিতেও যে শাস্তি বহাল ছিল, সে ব্যাপারে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও ফিফা আমাদের কাছে জানতে চেয়েছিল।'

আবু নাইম সোহাগ আরও বলেন, 'বাফুফের নেওয়া সিদ্ধান্তগুলোর প্রভাব ছিল ঘরোয়া ফুটবল কেন্দ্রিক। ম্যাচ গড়াপেটা, স্পট ফিক্সিং এ বিষয়ে বাফুফের অবস্থান অত্যন্ত কঠোর, সেটা আমরা ফিফাকে জানিয়েছি। ফিফা থেকে জানানো হয়েছে, ম্যাচ পাতানোর ফলে সংশ্লিষ্টদের শাস্তি বহাল থাকবে আন্তর্জাতিক অঙ্গনেও। আমরা সংশ্লিটদের সেটা জানিয়ে দিয়েছি।'

২০২০-২০২১ মৌসুমে বেটিং, স্পট ফিক্সিং, অনলাইন বেটিংসহ অন্যান্য অভিযোগে আরামবাগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম, সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ভারতীয় ফিটনেস ট্রেনার মাইদুল ইসলাম, সাবেক সহকারী দলীয় ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। ক্লাবটির সাবেক ভারতীয় ফিজিও সঞ্জয় বোস, ভারতীয় গেম অ্যানালিস্ট আজিজুল শেখকে ১০ বছর নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক অঙ্গনেও তাদের এই শাস্তি বহাল থাকবে। 

আরামবাগের সাবেক গোলরক্ষক আপেল মাহমুদকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয় সাবেক খেলোয়াড় আবুল কাশেম মিলন, আল আমিন, মোহাম্মদ রকি, জাহিদ হোসেন, কাজী রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত, শামীম রেজা ও অস্ট্রেলিয়ার ব্রাডি স্মিথকে। তারা সবাই এই মেয়াদে আন্তর্জাতিক অঙ্গনেও নিষিদ্ধ থাকবেন। 

এ ছাড়া দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া আরামবাগের সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় ক্রিস্টোফার চিজোবা, ওমর ফারুক, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ফাহাদ ও মিরাজ মোল্লাদের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য হবে।

Related Topics

টপ নিউজ

আরামবাগ ক্রীড়া সংঘ / ম্যাচ ফিক্সিং / ফিফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?
  • নোবেল শান্তি পুরস্কার না জুটলেও ফিফার নতুন ‘শান্তি পুরস্কার’ পেতে পারেন ট্রাম্প
  • গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফার প্রতি বিশেষজ্ঞদের আহ্বান

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net