Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
বিরতির সময় কমাতে তামিমকে নির্বাচকদের অনুরোধ

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
01 February, 2022, 10:20 pm
Last modified: 01 February, 2022, 10:23 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত

বিরতির সময় কমাতে তামিমকে নির্বাচকদের অনুরোধ

দারুণ ফর্মে থাকা তামিম ইকবাল আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না, এটা যেন মানতে পারছেন না বিসিবির নির্বাচকরা।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
01 February, 2022, 10:20 pm
Last modified: 01 February, 2022, 10:23 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যেন নিজের করে নিয়েছেন তামিম ইকবাল। মিনিস্টার ঢাকার অভিজ্ঞ এই ওপেনার মুড়ি-মুরকির মতো রান করে যাচ্ছেন। ছয় ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিসহ ৫২.৪০ গড়ে ২৬২ রান করেছেন তামিম, যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। 

দারুণ ফর্মে থাকা অভিজ্ঞ এই ওপেনারই আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না, এটা যেন মানতে পারছেন না বিসিবির নির্বাচকরা। এ কারণে ইতোমধ্যে তামিমকে বিরতির মেয়াদ কমানোর অনুরোধ করা হয়েছে। অভিজ্ঞ ব্যাটসম্যানের সেরা সময়কে জাতীয় দলে কাজে লাগাতে চান তারা।

মিনিস্টার ঢাকার হয়ে বিপিএল খেলতে এসে চট্টগ্রামে তামিম ঘোষণা দেন, আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাববেন না তিনি। কিন্তু তার ব্যাটে রানের ফুলঝুরি দেখে নির্বাচকরা তামিমকে দ্রুততার সঙ্গে টি-টোয়েন্টিতে ফেরানোর চিন্তা-ভাবনা করছেন। এমনই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

দল গোছানোর দায়িত্বে থাকা সাবেক এই অধিনায়কের মতে, তামিম এখন সেরা ফর্মে আছেন। আর সেরা ফর্মে থাকা ক্রিকেটারকেই তো দলে চান তারা। বিরতি না নিয়ে তামিমকে দলে চাইতেন জানিয়ে মিনহাজুল আবেদীন বলেন, 'অবশ্যই দলে চাইতাম। সেরা পারফর্মারকে আপনি সব সময় দলে পেতে চাইবেন। তার সেরা সময়ে সেরা খেলাটাই তো চাইব, তাই না?'

তামিমের বিরতি নেওয়ার সিদ্ধান্তকে সম্মান করেন মিনহাজুল। তবে জাতীয় দলের কথা চিন্তা করে তাকে তাড়াতাড়ি ফেরানোর চেষ্টায় নির্বাচকরা। মিনহাজুল বলেন, 'এটা তামিমের ব্যক্তিগত সিদ্ধান্ত। সে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এটাকেও সম্মান জানাতে হবে। তবে তাকেও আমরা অনুরোধ করছি। চেষ্টা থাকবে যেন তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায়।'  

ক্যারিয়ার দীর্ঘ করতে একটি ফরম্যাট ছাড়তে চান, গত বছরের এপ্রিলে জানিয়েছিলেন তামিম। বাঁহাতি এই ওপেনার সে সময় ফরম্যাটের কথা না জানালেও ধারণা করা হয়েছিল, টি-টোয়েন্টিকে বিদায় বলবেন তিনি। পরবর্তীতে এই ফরম্যাট থেকে নিজেকে দীর্ঘ সময় সরিয়ে রাখায় আলোচনা বাড়ে। গত ২২ জানুয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, টি-টোয়েন্টি খেলতে চান না তামিম। 

এর কদিনের মাথায় চট্টগ্রামে বিপিএল খেলতে এসে টি-টোয়েন্টি থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তামিম। এই ঘোষণার পরদিনই ব্যাট হাতে তাণ্ডব চালান তামিম, খেলেন ১১১ রানের মহাকাব্যিক এক ইনিংস। ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করা তামিম শেষ পর্যন্ত ৬৪ বলে ১৭টি চার ও ৪টি ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচেও হেসেছে তার ব্যাট, মঙ্গলবার খেলেন ৪৬ রানের ইনিংস। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / টি-টোয়েন্টি / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net