Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
মাশরাফি-তামিমদের নেতা মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
17 January, 2022, 11:00 pm
Last modified: 17 January, 2022, 11:04 pm

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

মাশরাফি-তামিমদের নেতা মাহমুদউল্লাহ

দলকে পথ দেখানোর দায়িত্ব পেয়ে মাহমুদউল্লাহ জানালেন, তিনি নির্ভার। দলে অভিজ্ঞ ও ম্যাচ জেতানো ক্রিকেটার থাকায় তার কাজটা সহজ হবে।
টিবিএস রিপোর্ট
17 January, 2022, 11:00 pm
Last modified: 17 January, 2022, 11:04 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনটি আলাদা দলকে নেতৃত্ব দিয়ে চারটি শিরোপা জিতেছেন জাতীয় দলের সফলতম এই অধিনায়ক। জাতীয় দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবালও বিপিএলে তিনটি দলে অধিনায়কত্ব করেছেন। নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদও অভিজ্ঞ, জাতীয় দলের ভারই তো তার কাঁধে। 

তাই মাশরাফি, তামিম থাকার পরও মাহমুদউল্লাহকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে একেবারেই শেষ সময়ে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেনা মিনিষ্টার ঢাকা। সোমবার দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে ঢাকার অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করা হয়।

একই দলে তিন যোগ্য নেতা। কার কাঁধে উঠবে নেতৃত্ব, তা নিয়ে আলোচনা ছিল। তবে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ায় মাহমুদউল্লাহকে অধিনায়ক করার কথা জানিয়েছিলেন মাশরাফি ও তামিম। মিনিস্টার ঢাকা সেটাই করলো। 

মাহমুদউল্লাহকে অধিনায়ক করার প্রসঙ্গে মিনিস্টার ঢাকার স্বত্বাধিকারী এমএ রাজ্জাক খান বলেছেন, 'আমরা মনে করি, মাহমুদউল্লাহ টি-টোয়েন্টির জন্য সেরা। তামিমও অভিজ্ঞ, মাশরাফিও অভিজ্ঞ। সবার সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছি। তামিম, মাশরাফিও একমত হয়েছেন।'

অধিনায়কের দায়িত্ব পেয়ে মাহমুদউল্লাহ জানালেন, তিনি নির্ভার। দলে অভিজ্ঞ ও ম্যাচ জেতানো ক্রিকেটার থাকায় তার কাজটা সহজ হবে। তিনি বলেন, 'আমার কোনো চাপ নেই। যেমন দল পেয়েছি, আমাদের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে অভিজ্ঞ ও ম্যাচজয়ী ক্রিকেটার আছে। দল হিসেবে ভালো খেলতে হবে, ব্যক্তিগত পর্যায়েও ভালো খেলতে হবে।'

মাহমুদউল্লাহরই যে অধিনায়কত্ব করা উচিত, তামিম সেটা বললেন অবলীলায়। তিনি বলেন, 'আমার কাছে মনে হয়, টি-টোয়েন্টিতে উনি অসাধারণ করেছেন। তার অধীনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে জিতেছি। আমার মন্তব্য করার কিছু নেই, সবাই দেখেছেন তার পারফরম্যান্স। এখনও আমাদের টি-টোয়েন্টি অধিনায়ক তিনি (জাতীয় দলে)। তারই অধিনায়ক হওয়া উচিত।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / মিনিষ্টার ঢাকা / মাশরাফি বিন মর্তুজা / তামিম ইকবাল / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net