Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
'আমরা ইতিহাস গড়া শুরু করতে চাই'

খেলা

টিবিএস রিপোর্ট
14 July, 2024, 02:05 pm
Last modified: 15 July, 2024, 01:44 pm

Related News

  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা
  • ইউরো ও কোপা আমেরিকার প্রাইজমানিতে ব্যবধান কতোটা
  • 'সম্মান পেতে হলে আমাদেরকে জিততেই হবে'
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন

'আমরা ইতিহাস গড়া শুরু করতে চাই'

আজ জিতলে প্রথম দল হিসেবে চার ইউরো জয়ের কীর্তি গড়বে স্পেন। তারুণ্যে ভরপুর এই স্পেন দলের বিপক্ষে বাজি ধরার লোক খুব বেশি পাওয়া যাবে না হয়তো। দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে শিষ্যদের বার্তা দিয়েছেন, ইতিহাস গড়া শুরু করতে হবে এখনই।
টিবিএস রিপোর্ট
14 July, 2024, 02:05 pm
Last modified: 15 July, 2024, 01:44 pm

স্পেনের সোনালি যুগের অবসান ঘটেছে ২০১২ সালে। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জিতে ইতিহাস গড়েছিল সেই প্রজন্মটি। এরপর ১২ বছর অপেক্ষা, আবারও এক নতুন যুগের শুরু হতে চলেছে স্প্যানিশ ফুটবলে। 

আজ জিতলে প্রথম দল হিসেবে চার ইউরো জয়ের কীর্তি গড়বে স্পেন। তারুণ্যে ভরপুর এই স্পেন দলের বিপক্ষে বাজি ধরার লোক খুব বেশি পাওয়া যাবে না হয়তো। দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে শিষ্যদের বার্তা দিয়েছেন, ইতিহাস গড়া শুরু করতে হবে এখনই। অথচ দে লা ফুয়েন্তে যখন কোচ হয়ে আসেন, অনেকেই ভ্রু কুঁচকেছিলেন- এই লোক আবার কে! সেই লা ফুয়েন্তের হাত ধরেই এখন স্পেন ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে। 

ফাইনালের আগে ইয়ামাল-রদ্রিদের উদ্দেশ্যে স্প্যানিশ কোচ বলেছেন, 'আমাদের ইতিহাস গড়া শুরু করতে হবে। এটা দারুণ একটা প্রজন্ম। আমরা ইতোমধ্যে ইতিহাস গড়েছি (ফাইনালে উঠে)। আমি একটা দুর্দান্ত ভবিষ্যত দেখতে পাচ্ছি। যদিও বর্তমানটাও কম নয়।'

ফাইনালে উঠতে নিজেদের খেলা ছয় ম্যাচই জিতেছে স্পেন। নকআউটে বিদায় করেছে স্বাগতিক জার্মানি ও হট ফেবারিট ফ্রান্সকে। অন্যদিকে ইংলিশরা নেই নিজেদের সেরা ফর্মে। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই ফাইনালে এসেছে গ্যারেথ সাউথগেটের দল। তবুও স্পেন কোচ লা ফুয়েন্তে মনে করেন, ফাইনালে ভারসাম্য থাকবে, কেউই ফেবারিট নয়। 

'যারা নিজেদের শক্তিমত্তা প্রয়োগ করতে পারবে, যারা কম ভুল করবে তারাই জিতবে। তবে আপনি প্রতিপক্ষের চেয়ে অনেক খারাপ খেলেও এমন ম্যাচ জিতে যেতে পারেন। আমাদের সর্বোচ্চ মনোযোগ থাকতে হবে এবং তাদের করা ভুলগুলোর সুযোগ নিতে হবে।' 

স্পেনের ফাইনালে আসার পেছনে বড় অবদান তাদের দুই উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের। লামিনের বয়স ফাইনালের ঠিক আগে হয়েছে ১৭ আর নিকোর বয়স ২২। এত কম বয়সে কীভাবে দুজন টেনে নিলেন স্পেনকে! লা ফুয়েন্তের জবাব, 'এটা খুব কঠিন কিছু নয়। তাদের খেলার স্বাধীনতা আছে। তারা এই বয়সেই খেলাটা খুব ভালো বোঝে। আর তাদের আশেপাশে অভিজ্ঞ খেলোয়াড় দিয়েও ভরা।' 

 

Related Topics

টপ নিউজ

ইউরো ২০২৪ / স্পেন ফুটবল দল / লুইস দে লা ফুয়েন্তে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা
  • ইউরো ও কোপা আমেরিকার প্রাইজমানিতে ব্যবধান কতোটা
  • 'সম্মান পেতে হলে আমাদেরকে জিততেই হবে'
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net