Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
রেকর্ড গড়ে ইউরোপা লিগের ফাইনালে লেভারকুসেন, প্রতিপক্ষ আটালান্টা

খেলা

টিবিএস রিপোর্ট
10 May, 2024, 12:10 pm
Last modified: 12 May, 2024, 02:30 pm

Related News

  • ৩১ বছর পর জার্মান কাপ জিতল লেভারকুসেন
  • অপরাজিত থাকার হাফ সেঞ্চুরি পূর্ণ লেভারকুসেনের
  • বায়ার্নের ১১ বছরের রাজত্ব ভেঙে প্রথমবার বুন্দেসলিগা জিতল লেভারকুসেন
  • বুন্দেসলিগাঃ আজই চ্যাম্পিয়ন হতে পারে লেভারকুসেন
  • ইউরোপা লিগ জেতা পুরো দল বিক্রি করে দিচ্ছে সেভিয়া!

রেকর্ড গড়ে ইউরোপা লিগের ফাইনালে লেভারকুসেন, প্রতিপক্ষ আটালান্টা

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৯ ম্যাচ অপরাজিত থেকে বেনফিকার ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে ছাপিয়ে গেছে জাবি আলন্সোর দল।
টিবিএস রিপোর্ট
10 May, 2024, 12:10 pm
Last modified: 12 May, 2024, 02:30 pm

রেকর্ড গড়ে ইউরোপা লিগের ফাইনালে উঠল বায়ার লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৯ ম্যাচ অপরাজিত থেকে বেনফিকার ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে ছাপিয়ে গেছে জাবি আলন্সোর দল। ইউরোপা লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে রোমার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলের সমতায় ম্যাচ শেষ করে লেভারকুসেন। 

দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে লেভারকুসেন। শিরোপা জয়ের লড়াইয়ে জাবির দল খেলবে ইতালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে। 

টানা ৪৮ ম্যাচ অপরাজিত থেকে এই ম্যাচে খেলতে নেমেছিল লেভারকুসেন। প্রথম লেগে রোমার মাঠে ২-০ গোলে জেতায় কিছুটা নির্ভারও ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে লিয়ান্দ্রো পারেদেসের দুই পেনাল্টি গোলে দুই লেগ মিলিয়ে সমতা ফেরে। এরপরই নড়েচড়ে বসে লেভারকুসেন। 

৮২ মিনিটে লেভারকুসেনের চাপের মুখে আত্মঘাতী গোল করে বসেন রোমার মানচিনি। সেই গোলই যথেষ্ট ছিল দুই লেগ মিলিয়ে লেভারকুসেনকে ফাইনালে তুলতে। কিন্তু তাতে ম্যাচ হেরে রেকর্ডটা আর নিজেদের করে নিতে পারত না জাবির দল। 

লেভারকুসেন যে শেষ বাঁশি বাজার আগে হারে না, সেটির প্রমাণ আরেকবার দিয়েছে তারা। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে স্টানিসিচের গোলে সমতায় ফেরে জার্মান লিগ জেতা দলটি। আর অপরাজিত থেকে ৪৯ ম্যাচ না হারার রেকর্ডও নিজেদের করে নেয় তারা। 

চলতি মৌসুমে ইতোমধ্যে বুন্দেসলিগার শিরোপা জিতেছে লেভারকুসেন। জার্মান কাপের ফাইনালেও উঠেছে তারা। এবার ইউরোপা লিগের ফাইনালে উঠে এক মৌসুমে তিন শিরোপা জয়ের সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে লেভারকুসেন। অপরাজিত থেকেই এই শিরোপাগুলো ঘরে তুলতে চাইবে জাবির দল।

Related Topics

টপ নিউজ

বায়ার লেভারকুসেন / ইউরোপা লিগ / টানা অপরাজিত থাকার রেকর্ড / জাবি আলন্সো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • ৩১ বছর পর জার্মান কাপ জিতল লেভারকুসেন
  • অপরাজিত থাকার হাফ সেঞ্চুরি পূর্ণ লেভারকুসেনের
  • বায়ার্নের ১১ বছরের রাজত্ব ভেঙে প্রথমবার বুন্দেসলিগা জিতল লেভারকুসেন
  • বুন্দেসলিগাঃ আজই চ্যাম্পিয়ন হতে পারে লেভারকুসেন
  • ইউরোপা লিগ জেতা পুরো দল বিক্রি করে দিচ্ছে সেভিয়া!

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net