Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
বদলে যাচ্ছে নির্বাচক কমিটি, যা বললেন পাপন

খেলা

টিবিএস রিপোর্ট
16 December, 2023, 04:35 pm
Last modified: 16 December, 2023, 04:46 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

বদলে যাচ্ছে নির্বাচক কমিটি, যা বললেন পাপন

নির্বাচক কমিটিতে পরিবর্তন আনার পরিকল্পনাকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন নাজমুল হাসান পাপন। বর্তমান কমিটির পারফরম্যান্স বিবেচনা বা বিশ্বকাপ ব্যর্থতার দায় দেওয়ার কিছু নেই বলে জানান বিসিবি সভাপতি।
টিবিএস রিপোর্ট
16 December, 2023, 04:35 pm
Last modified: 16 December, 2023, 04:46 pm
বিসিবির তিন নির্বাচক হাবিবুল বাশার, মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাক। ছবি: বিসিবি

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে হতাশার সময়ে কেটেছে বাংলাদেশের। সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে যাওয়া দলটি ৯ ম্যাচের ২টিতে জয় পায়। এমন ব্যর্থতায় ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজম্যান্ট নিয়ে চরম সমালোচনা হয়েছে। কাঠগড়ায় তোলা হয় নির্বাচন কমিটিকেও। অনেকদিন ধরেই গুঞ্জন, মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বদলে যাচ্ছে।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনী ক্রিকেট ম্যাচের পুরস্কার দিতে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এমন জানালেন। দীর্ঘদিন দায়িত্ব পালন করা কমিটিতে এবার পরিবর্তন আসা দরকার বলে মনে করেন তিনি। তবে কাউকে দোষী বা মিথ্যা অপবাদ দিয়ে যেন বাদ দেওয়া না হয়, সেদিকে সতর্ক বিসিবি প্রধান। 

বর্তমান নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন। নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। এই কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। নতুন বছরে নির্বাচক কমিটি নতুন করে সাজানোর পরিকল্পনার বিসিবির। তবে পরিবর্তনের সঙ্গে এই নির্বাচক কমিটির পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। 

নতুন নির্বাচক কমিটি গঠনের কাজ চলছে। কমিটিতে থাকা দায়িত্বপ্রাপ্তরা নতুন নির্বাচকের নাম সুপারিশ করবেন। যাচাই-বাছাইয়ের ভিত্তিতে গঠন করা হবে নতুন নির্বাচক কমিটি। বিসিবির নির্বাচক হতে সাবেক ক্রিকেটার হতে হবে না। ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ আবেদন করতে পারবেন। নির্বাচক হতে সাবেক ক্রিকেটার হতে হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন, 'এই রকম আসলে কিছু নাই।'

নির্বাচক কমিটিতে পরিবর্তন আনার পরিকল্পনাকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন বিসিবি সভাপতি। বর্তমান কমিটির পারফরম্যান্স বিবেচনা বা বিশ্বকাপ ব্যর্থতার দায় দেওয়ার কিছু নেই বলে জানান তিনি। পাপনের ভাষায়, 'কোনো নির্দিষ্ট মানদণ্ড আসলে নেই। নির্বাচক প্যানেল বদলাতে পারে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক দিন হয়েছে। সব সময় পরিবর্তন হওয়াটা ভালো। তবে কাউকে দোষারোপ করে বাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া- এটা খুব খারাপ একটা উদাহরণ তৈরি হবে।'

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল নির্বাচক হতে আগ্রহী, বাংলাদেশের ক্রিকেটে এমন আলোচনা আছে। এ বিষয়ে পাপন বলেন, 'আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। উনারা দেখবেন কারা কারা আগ্রহী এবং তাদের (কমিটি) পছন্দ কী। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে। সেখান থেকে আমরা নির্বাচন করব। কে কে হবে, কে আসবে, এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারও যদি ইচ্ছা থাকে, তাহলে সে প্রকাশ করতে পারে। কোনো সমস্যা নেই।'

জাতীয় সংসদ নির্বাচনের কারণে নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন পাপন, ৭ জানুয়ারির আগে তার এই ব্যস্ততা শেষ হচ্ছে না। বিপিএলের মাঝে নতুন নির্বাচক কমিটি চূড়ান্ত হবে বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, 'নির্বাচক প্যানেল নিয়ে আমাদের চিন্তা... আমি তো ৮ তারিখের আগে ঢাকায় ফেরত আসতে পারছি না। আমি (কিশোরগঞ্জ) চলে যাচ্ছি। একবারে নির্বাচন শেষ করে, ফলাফল ঘোষণা হওয়ার পরই আসতে হবে। এরপর বোর্ড সভা করে আমরা সিদ্ধান্ত নেব, যতো দ্রুত সম্ভব। পারলে ২-৩ দিনের মধ্যে নিয়ে নেব, বিপিএলের মধ্যেই।'

২০১১ সাল থেকে নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন মিনহাজুল আবেদীন। ২০১৬ সালের জুনে সাবেক এই অধিনায়ককে নির্বাচক করা হয়। এরপর থেকে পদটিতে আর পরিবর্তন আসেনি। হাবিবুল বাশারও ২০১১ সাল থেকে নির্বাচক। ২০২১ সালে এসে নির্বাচক কমিটিতে জায়গা হয় রাজ্জাকের। এই কমিটির মেয়াদ বাড়ানো হচ্ছে না, তবে তাদেরকে সম্মানের সঙ্গে বিদায় দিতে চায় বিসিবি। 

Related Topics

টপ নিউজ

নির্বাচক কমিটি / বিসিবি / নাজমুল হাসান পাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net