Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
স্বর্ণার বোলিং জাদুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় জয় বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
03 December, 2023, 09:50 pm
Last modified: 03 December, 2023, 10:14 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

স্বর্ণার বোলিং জাদুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় জয় বাংলাদেশের

টি-টোয়েন্টিতে দীর্ঘ ১১ বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ। দুই দলের প্রথম সাক্ষাতে ২০১২ সালে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এরপর ১০টি ম্যাচে হার মানে তারা, ১২তম ম্যাচে এসে দেখা মিললো দ্বিতীয় জয়ের। 
টিবিএস রিপোর্ট
03 December, 2023, 09:50 pm
Last modified: 03 December, 2023, 10:14 pm
ফাইল ছবি

আগে ব্যাট হাতে রানের দেখা পেলেন বাংলাদেশের প্রায় সব ব্যাটারই। যেখানে নেতৃত্ব দিলেন মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনই টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে দলের স্কোরকার্ড করলেন সমৃদ্ধ। পরে দক্ষিণ আফ্রিকাকে একাই দিক ভুলিয়ে দিলেন স্বর্ণা আক্তার। দারুণ শুরুর পরও বাংলাদেশের ডানহাতি এই লেগ স্পিনারের তোপে মুখে কুলিয়ে উঠতে পারলো না স্বাগতিকরা। স্মরণীয় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু হলো বাংলাদেশের মেয়েদের। 

রোববার বেনোনিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে দীর্ঘ ১১ বছর পর প্রোটিয়াদের হারালেন নিগার-স্বর্ণারা। দুই দলের প্রথম সাক্ষাতে ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ১০টি ম্যাচে হার মানে বাংলাদেশ, ১২তম ম্যাচে এসে দেখা মিললো দ্বিতীয় জয়ের। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। মুর্শিদার হাফ সেঞ্চুরি ও অধিনায়ক জ্যোতির ঝড়ো গতির ইনিংসের সুবাদে ২ উইকেটে ১৪৯ রান তোলে তারা। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ। জবাবে উদ্বোধনী জুটি থেকে ৬৯ রান পাওয়ার পরও জয়ের হাসি হাসতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের ইনিংস ১৩৬ রানেই থামিয়ে দেন ম্যাচসেরার পুরস্কার জেতা অলরাউন্ডার স্বর্ণা।

লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন আন্নেকে বস্ক ও অধিনায়ক তাজমিন ব্রিটস। ২৬ বলে ৩০ রান করা তাজমিনকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন রাবেয়া খান। তিন রান পরই ডার্কসেনকে ফেরান ফাহিমা খাতুন। এরপর শুরু হয় স্বর্ণার তোপ, লিগ স্পিনের স্বাগতিকদের দিশেহারা করে তোলেন তিনি।

এরপরও আন্নেকে অবশ্য আরও অনেকটা পথ পাড়ি দেন, প্রোটিয়াদের ইনিংসের সর্বোচ্চ রান করেন তিনি। স্বর্ণার শিকারে পরিণত হওয়ার আগে ৪৯ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৭ রান করেন স্বাগতিক এই ওপেনার। এরপর সুনে লুস ১৮ ও ডেলমি টাকার ১৫ রান করেন। বাকিরা কেউ দলকে এগিয়ে নিতে পারেননি, দলটির মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। 

স্মরণীয় জয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া স্বর্ণা ৪ ওভারে ২৮ রান খরচায় ৫টি উইকেট নেন, যা তার ক্যারিয়ার সেরা বোলিং। এই ফরম্যাটে এটা বাংলাদেশের চতুর্থ সেরা বোলিং। দেশের চতুর্থে বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন স্বর্ণা। নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান একটি করে উইকেট পান। 

এর আগে ব্যাটিং করা বাংলাদেশকে পুরোটা পথ নেতৃত্ব দেন মুর্শিদা। ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত খেলেন তিনি। ৫৯ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার। ২৪ বলে ৪টি চার ও একটি ছক্কায় ২৪ রান করেন শামিমা সুলতানা। ১৭ বলে ৩টি চারে ১৬ রান করেন সোবানা মোস্তারী। ঝড়ো ব্যাটিংয়ে ২১ বলে হার না মানা ৩৪ রান করেন অধিনায়ক জ্যোতি। দক্ষিণ আফ্রিকার এলিজ-মারি মার্কস ও ননদুমিসো শানগাসে একটি করে উইকেট পান।   

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ক্রিকেট দল / স্মরণীয় জয় / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net