Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
আরেকটি বড় হারে বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা বাংলাদেশের 

খেলা

টিবিএস রিপোর্ট
13 October, 2023, 10:20 pm
Last modified: 13 October, 2023, 10:57 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

আরেকটি বড় হারে বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা বাংলাদেশের 

বিশ্বকাপ স্বপ্নের পথে আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরুই করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে সেই দলটির দেখা মিললো না, এমনকি সামান্যতম লড়াইও করতে পারলো না সাকিব আল হাসানের দল।
টিবিএস রিপোর্ট
13 October, 2023, 10:20 pm
Last modified: 13 October, 2023, 10:57 pm

কিছুদিন আগে চান্দিকা হাথুরুসিংহে এক সাক্ষাৎকারে বলেন; যারা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন, তারা যেন ঘুম থেকে জেগে ওঠেন। নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর আগের দিন বাংলাদেশের প্রধান কোচই সেমি-ফাইনাল স্বপ্নের কথা জানান। আগের মন্তব্যের কথা মনে করালে তিনি জানান, ক্রিকেটারদের চাপ কমাতে অমন বলেছিলেন। আদতে দলের ক্রিকেটারদের মতো তার স্বপ্নও শেষ চার। 

বিশ্বকাপ স্বপ্নের পথে আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরুই করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে সেই দলটির দেখা মিললো না, এমনকি সামান্যতম লড়াইও করতে পারলো না সাকিব আল হাসানের দল। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারা বাংলাদেশ বড় ব্যবধানে হারলো নিউজিল্যান্ডের বিপক্ষেও। শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ৬ ম্যাচেই হারলো বাংলাদেশ। এই ৬ ম্যাচেই রান তাড়া করে জিতেছে কিউইরা। দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে টানা তৃতীয় জয়ের দেখা পেল, উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দুঃস্বপ্নের শুরুর পর সাকিব ও মুশফিকুর রহিমের জুটিতে লড়াকু সংগ্রহের পথে থাকা বাংলাদেশের শেষটা চাওয়া মতো হয়নি। এই দুজন আউট হওয়ার পর আসা-যাওয়ার মিছিল শুরু হয়। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৯ উইকেটে ২৪৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ব্যাটে ৪২.৫ ওভারে ২ উইকেট হারিয়েই জয় তুলে নিউজিল্যান্ড, তখনও বাকি ছিল ৪৩ বল। 

যদিও জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দারুণ এক ডেলিভারিতে ৯ রান করা রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। দলীয় ১২ রানে উইকেট হারানো নিউজিল্যান্ডকে অবশ্য বেগ পেতে হয়নি। দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে দলকে ঠিক পথেই রাখেন আরেক ওপেনার ডেভন কনওয়ে ও চোট কাটিয়ে সাত মাস পর মাঠে নামা কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। 

উইকেটের যখন দেখা নেই, আগের মতো করে ত্রাতা হয়ে হাজির সাকিব। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৪৫ রান করা কনওয়েকে ফিরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপের ৩৯তম উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে ছাড়িয়ে যান অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় উইকেট হারানোর চাপও বুঝতে হয়নি নিউজিল্যান্ডকে। তৃতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে জুটি গড়ে তোলেন দাপুটে ব্যাটিং করা ড্যারিল মিচেল। 

উইলিয়ামসন চোট পেয়ে মাঠ ছাড়ার আগে এই জুটি ১০৯ বলে ১০৮ রান যোগ করে। ১০৭ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৭৮ রান করা উইলিয়ামসন স্বেচ্ছায় মাঠ ছাড়েন। উইকেটে গিয়েই ঝড় তোলা মিচেল ৬৭ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৮৯ রানের হার না মানা ইনিংস খেলেন, ছক্কা মেরে খেলা শেষ করেন তিনি। ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। কিউইদের যাওয়া উইকট দুটি নেন মুস্তাফিজ ও সাকিব।           

এর আগে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর কিছুটা প্রতিরোধের পর হঠাৎ-ই দিকহারা অবস্থা। সেখান থেকে হাল ধরে ১০০ ছুঁইছুঁই জুটিতে অনেকটা পথ এগিয়ে দেন সাকিব আল ও মুশফিক। এ দুজন আউট হওয়ার পর মাহমুদউল্লাহ ছাড়া বাকিদের কেউ-ই দলের হয়ে ব্যাট চালাতে পারেননি। 

৭৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ৬৬ রান করেন মুশফিক। বিশ্বকাপে এটা তার অষ্টম হাফ সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। শেষ দিকে নেমে এক পাশ আগলে খেলা মাহমুদউল্লাহ ৪৯ বলে ২টি করে চার ও ছক্কায় অপরাজিত ৪১ রান করেন। 

মুশফিকের সঙ্গে ৯৬ রানের জুটি গড়া সাকিব ৫১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় করেন ৪০ রান। এই ইনিংস খেলার পথে বিরাট কোহলি ও ক্রিস গেইলকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ছয় নম্বরে উঠে গেছেন তিনি। 

ইনিংসের প্রথম বলেই আউট হন লিটন কুমার দাস, আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেন ১৬ রান। গত কয়েক ম্যাচ ধরে ব্যাটে-বলে অবদান রেখে আসা মেহেদী হাসান মিরাজ ৪৬ বলে ৪টি চারে ৩০ রান করেন। এ ছাড়া তাওহিদ হৃদয় ১৩ ও তাসকিন আহমেদ ১৭ রান করেন।

নিউজিল্যান্ডের লকি ফার্গুসন সর্বোচ্চ ৩টি উইকেট নেন, ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ২টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। এই দুই উইকেট দিয়ে ওয়ানডেতে ২০০ উইকেট পূর্ণ হয়েছে বোল্টের। একটি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net