Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি-হলান্ড, নেই রোনালদো

খেলা

টিবিএস ডেস্ক
07 September, 2023, 03:25 pm
Last modified: 07 September, 2023, 03:33 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি-হলান্ড, নেই রোনালদো

গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হলো না রোনালদোর। সংক্ষিপ্ত তালিকায় নাম নেই ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও।
টিবিএস ডেস্ক
07 September, 2023, 03:25 pm
Last modified: 07 September, 2023, 03:33 pm

এ বছরের ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় ফেবারিট হিসেবেই জায়গা হয়েছে লিওনেল মেসি ও আর্লিং হলান্ডের। তবে তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় জায়গা হলো না তার। সর্বশেষ ২০০৩ সালে তালিকায় নাম ছিল না পর্তুগিজ এই সুপার স্টারের। এরপর থেকে প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে পাঁচবার এই পুরস্কার জেতা রোনালদোর। সংক্ষিপ্ত তালিকায় নাম নেই ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও। 

সম্প্রতি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি, সেখানে দারুণ সময় কাটছে তার। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া মেসির সামনে অষ্টমবারের মতো ব্যালন ডি'অর জয়ের হাতছানি। এই পুরস্কার জয়ে মেসির মূল প্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপসহ ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবলজয়ী হলান্ড। ৫৩ ম্যাচে ৫২ গোল করা নরওয়ের এই স্ট্রাইকারের এবারের পুরস্কারের অন্যতম দাবিদার। গত সপ্তাহে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন তিনি।

পিএসজির কিলিয়ান এমবাপ্পে ও হলান্ডের সিটি সতীর্থ কেভিন ডি ব্রুইনা ৩০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ১৪ বছরের ক্যারিয়ার শেষে সৌদি ক্লাব আল-ইত্তিহাদে যোগ করিম বেনজেমাও আছেন তালিকায়, বর্তমানে পুরস্কারটি তার দখলেই। আগামী ৩০ অক্টোবর প্যারিসে এবারের ব্যালন ডিঅর জয়ীর নাম ঘোষণা করা হবে।

উয়েফা নারী বর্ষসেরা বিজয়ী এইতানা বোনমাতি তালিকায় জায়গা করে নিয়েছেন। স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়ার পথে কাণ্ডারীর ভূমিকায় থাকা বোনমাতি ব্যালন ডি'অর জেতার লড়াইয়ে অন্যতম ফেবারিট হয়ে উঠেছেন। বার্সেলোনায় হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়েও তার অনবদ্য ভূমিকা ছিল। গত দুই বছরের বিজয়ী স্প্যানিশ আরেক তারকা অ্যালেক্সিয়া পুতেলাসকে টপকে এবারের ব্যালন ডি'অর জয়ে বোনমাতি অনেকটা এগিয়ে। এবারের তালিকায় জায়গা হয়নি পুতেলাসের। 

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্পেনের নারী বিশ্বকাপজয়ী দলের চারজন আছেন।  বাকি তিনজন হলেন ওলগা কারমোনা, সালমা প্যারালুয়েলো ও আলবা রেডোনডো। স্পেনের প্যাট্রিসিয়া গুইজারো ও মাপি লিওনোও তালিকায় আছেন। এই দুজনই বার্সেলোনার খেলোয়াড়। গত বছর ১৫ জনের একটি গ্রুপ স্প্যানিশ ফেডারেশন ও কোচ জর্জ ভিলডার অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, এদের মধ্যে প্যাট্রিসিয়া ও মাপিও ছিলেন। এ কারণে বিশ্বকাপ দলে ছিলেন না তারা।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্লিং হলান্ড / ব্যালন ডি'অর / ক্রিশ্চিয়ানো রোনালদো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net