Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
আরেকটি মাইলফলকে বাংলাদেশের প্রথম তামিম

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
20 March, 2023, 03:10 pm
Last modified: 20 March, 2023, 03:15 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

আরেকটি মাইলফলকে বাংলাদেশের প্রথম তামিম

এই ম্যাচে বাংলাদেশের হয়েও ১৫ হাজার রান পূর্ণ করার সুযোগ ছিল তামিমের সামনে। কিন্তু ইনিংসটা বড় করা হয়নি, ৩১ বলে ৪টি চারে ২৩ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ এই ওপেনার।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
20 March, 2023, 03:10 pm
Last modified: 20 March, 2023, 03:15 pm

বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের গল্প লেখা হয়েছে তার হাত ধরে। যেকোনো ফরম্যাটেই রান করা, সেঞ্চুরি করায় তিনি অনন্য। এবার আরও একটি প্রথমের গল্প লিখলেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে (তিন ফরম্যাট মিলিয়ে) ১৫ হাজার রান পূর্ণ করলেন জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার। 

রান, সেঞ্চুরিতে সবার চেয়ে এগিয়ে থাকা তামিম ১৪ রান দূরে থাকতে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামেন। শুরুতেই আইরিশ বোলারদের রান তুলতে সংগ্রাম করতে হলেও সময় নিয়ে উইকেটে মানিয়ে নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। নবম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে মাইলফলক পূর্ণ করেন তিনি। এই বলে অবশ্য আউট হয়ে যেতে পারতেন তিনি। স্লগ করতে গিয়ে বল আকাশে উঠে যায়, কিন্তু জায়গাটি ছিল 'নো ম্যান্স ল্যান্ড।'

২০০৭ সালে অভিষেক হওয়া তামিম ৩৮৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে রান করেছেন ১৫ হাজার ৯। এর মধ্যে ৬৯ টেস্টে তার রান ৫ হাজার ৮২, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ২৩৬ ওয়ানডেতে বাঁহাতি এই ওপেনারের রান ৮ হাজার ১৬৯, এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক তিনি। সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ৭৪ ম্যাচে তামিমের রান ১ হাজার ৭০১। 

বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে তামিমের। ওয়ানডেতে রানের মতো সেঞ্চুরির তালিকাতেও সবার উপরে তিনি। বাংলাদেশের প্রিয় ফরম্যাটে অভিজ্ঞ এই ব্যাটসম্যান ১৫টি সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি সাকিব আল হাসানের। টেস্টে তামিমের সেঞ্চুরি ১০টি, তার উপরে আছেন কেবল ১১টি সেঞ্চুরির মালিক মুমিনুল হক। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক রানে তামিমের পর আছেন মুশফিকুর রহিম, তার রান ১৩ হাজার ৭৬৬। 

এই ম্যাচে বাংলাদেশের হয়েও ১৫ হাজার রান পূর্ণ করার সুযোগ ছিল তামিমের সামনে। কিন্তু ইনিংসটা বড় করা হয়নি, ৩১ বলে ৪টি চারে ২৩ রান করে আউট হয়ে যান তিনি। বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান পূর্ণ হতে তামিমের দরকার আর ৪৮ রান, ৩৭৯ ম্যাচে তার রান এখন ১৪ হাজার ৯৫২। ৭৮টি টি-টোয়েন্টি খেলা তামিম এই ফরম্যাটে ৪টি ম্যাচ বিশ্ব একাদশের হয়ে খেলেছেন, রান করেছেন ৫৭।    

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / জাতীয় ক্রিকেট দল / ব্যাটসম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net