Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
গাঙ্গুলি অধ্যায় শেষ, বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনি

খেলা

টিবিএস ডেস্ক
18 October, 2022, 07:20 pm
Last modified: 18 October, 2022, 07:27 pm

Related News

  • প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক, লর্ডসের ব্যালকনিতে ‘দাদা’ রূপে রাজকুমার রাও
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রণবীর নয়, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করবেন আয়ুশমান খুরানা! 
  • সৌরভ গাঙ্গুলি নয়, কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করবেন রণবীর
  • সৌরভে সুরভিত মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠান

গাঙ্গুলি অধ্যায় শেষ, বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনি

গাঙ্গুলি বিজেপিতে যোগ না দেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। 
টিবিএস ডেস্ক
18 October, 2022, 07:20 pm
Last modified: 18 October, 2022, 07:27 pm
সৌরভ গাঙ্গুলি ও রজার বিনি। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে সৌরভ গাঙ্গুলি থাকছেন না, এটা এক প্রকার নিশ্চিত হয়েই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। সেটাও মঙ্গলবার হয়ে গেল। বিসিসিআইয়ে গাঙ্গুলি অধ্যায়ের শেষ হচ্ছে, নতুন সভাপতি হলেন রজার বিনি। বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। 

মঙ্গলবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি নির্বাচিত হন দেশটির হয়ে ২৭ টেস্ট ও ৭২ ওয়ানডে খেলা ৬৭ বছর বয়সী রজার বিনি।

সভাপতি পদে পরিবর্তন এলেও সচিব হিসেবে জয় শাহই রয়ে গেছেন। টানা দ্বিতীয় মেয়াদে সচিব হিসেবে পুনঃনির্বাচিত হলেন তিনি। কোষাধ্যক্ষ পদে পরিবর্তন এসেছে। অরুন ধুমালের জায়গায় এই দায়িত্ব পেয়েছেন আশিস শেলার। সহ-সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান রাজিব শুক্লা এবং যুগ্ম সচিব হয়েছেন দেবজিত সাইকিয়া। এদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সভাপতি নির্বাচিত হলেও এখনই দায়িত্ব পাচ্ছেন না ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি। সাবেক এই অলরাউন্ডার দায়িত্ব নেবেন আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে। 

২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেন গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ককে এই পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব দেখছে তৃণমূল কংগ্রেস। 

চলতি মাসের শুরুর দিকে বিসিসিআইয়ের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটরদের সভায় বোর্ড প্রধানের পদের জন্য সৌরভের নাম প্রস্তাব করা হয়নি বলে খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। গাঙ্গুলি বিজেপিতে যোগ না দেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। 

Related Topics

টপ নিউজ

সৌরভ গাঙ্গুলি / রজার বিনি / বিসিসিআই সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক, লর্ডসের ব্যালকনিতে ‘দাদা’ রূপে রাজকুমার রাও
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রণবীর নয়, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করবেন আয়ুশমান খুরানা! 
  • সৌরভ গাঙ্গুলি নয়, কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করবেন রণবীর
  • সৌরভে সুরভিত মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net