Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
স্পিন জাদুতে সাকিব-মুস্তাফিজদের রেকর্ডে ভাগ বসালেন মোসাদ্দেক

খেলা

টিবিএস রিপোর্ট
31 July, 2022, 06:00 pm
Last modified: 31 July, 2022, 08:20 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

স্পিন জাদুতে সাকিব-মুস্তাফিজদের রেকর্ডে ভাগ বসালেন মোসাদ্দেক

ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে পথ ভুলিয়ে দেওয়ার দিনে মোসাদ্দেক হয়ে ওঠেন স্পিন জাদুকর। তার বিপক্ষে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি।
টিবিএস রিপোর্ট
31 July, 2022, 06:00 pm
Last modified: 31 July, 2022, 08:20 pm

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের অগোছালো বোলিংয়ের মাঝেও ব্যতিক্রম ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। মুস্তাফিজ-তাসকিনদের খরুচে দিনেও ডানহাতি এই স্পিনার নিজের ইকোনমি রাখেন ৭-এর মধ্যে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি হয়ে উঠলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের জন্য যমদূত। তার স্পিন ভেল্কিতে দিশা খুঁজে পেল না স্বাগতিক দলের ব্যাটসম্যানরা।

একের পর এক উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নিজের নাম তুললেন মোসাদ্দেক। তার নাম বসে গেল ইলিয়াস সানি, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের পাশে। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়েছেন তিনি, যা যৌথভাবে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় স্পিনার ও বোলার হিসেবে বিদেশের মাটিতে ৫ উইকেট নিলেন মোসাদ্দেক।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে পথ ভুলিয়ে দেওয়ার দিনে মোসাদ্দেক হয়ে ওঠেন স্পিন জাদুকর। তার বিপক্ষে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। ইনিংস শুরু করা মোসাদ্দেক প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। এরপর বাকি তিন ওভারে তিন উইকেট শিকার করেন তিনি। ৪ ওভারে ৫ উইকেট ঝুলিতে পুরতে মাত্র ২০ রান খরচা করেছেন মোসাদ্দেক, ২৪ বলের মধ্যে ১৫টিই ডট বল করেছেন তিনি। 

টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়া বোলারের তালিকাটা লম্বা নয় বাংলাদেশের। মোসাদ্দেকের আগে কেবল ৩ জন বোলার এই কীর্তি গড়তে পেরেছেন। তালিকাটার শুরু ইলিয়াস সানির হাত ধরে। বাঁহাতি এই স্পিনার ২০১২ সালে বেলফাস্টে নিজের টি-টোয়েন্টি অভিষেকে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩ রানে ৫ উইকেট নেন, যা এই ফরম্যাটে বাংলাদেশের সেরা বোলিং।

দ্বিতীয় বোলার হিসেবে এই তালিকায় নাম লেখান মুস্তাফিজ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নেন বাঁহাতি এই পেসার। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিয়ে তালিকাটা আরেকটু বড় করেন সাকিব, তার খরচা ছিল ২০ রান। 

মোসাদ্দেকও ২০ রানে ৫ উইকেট নিয়ে সাকিবের সঙ্গে জায়গা ভাগাভাগি করলেন। এদিন তার শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের রেজিস চাকাভা, ওয়েসলে মাধেভেরে, অধিনায়ক ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস ও মিল্টন শুম্বা। প্রথম ওভারে চাকাভা ও মাধেভেরেকে ফেরান মোসাদ্দেক। এর পরের তিন ওভারে বাকি তিন উইকেট তুলে নেন ডানহাতি এই অফ স্পিনার।    

Related Topics

টপ নিউজ

মোসাদ্দেক হোসেন সৈকত / ক্যারিয়ার সেরা / টি-টোয়েন্টি / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net