Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
‘নতুন এক বাঘ আসছে’

খেলা

টিবিএস রিপোর্ট
14 July, 2022, 06:30 pm
Last modified: 14 July, 2022, 06:36 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

‘নতুন এক বাঘ আসছে’

নাসুমের উদযাপন সবারই জানা। উইকেট পাওয়ার পর আকাশে হাত ছুঁড়ে বা লাফিয়ে উঠে উদযাপন করেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভিন্নভাবে উদযাপন করেন বাঁহাতি এই স্পিনার।
টিবিএস রিপোর্ট
14 July, 2022, 06:30 pm
Last modified: 14 July, 2022, 06:36 pm

শুরুটা হয়েছিল টি-টোয়েন্টি দিয়ে। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ২২ ম্যাচ খেলার পর ওয়ানডে খেলার সুযোগ পান নাসুম আহমেদ। অভিষেকটা তেমন মনে রাখার মতো হয়নি বাঁহাতি এই স্পিনারের। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে যমদূত হয়ে ওঠেন নাসুম। নতুন শুরুতে উদযাপনেও নতুনত্ব রাখেন বাংলাদেশের এই স্পিনার। 

নাসুমের উদযাপন সবারই জানা। উইকেট পাওয়ার পর আকাশে হাত ছুঁড়ে বা লাফিয়ে উঠে উদযাপন করেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইকেট পাওয়ার পর ভিন্নভাবে উদযাপন করেন বাঁহাতি এই স্পিনার। ম্যাচ শেষে উদযাপনের পেছনের গল্প শোনান নাসুম। তার এই উদযাপনের মানে, 'নতুন এক বাঘ আসছে।'

২০২১ সালের মার্চে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় নাসুমের। এরপর এই ফরম্যাটে নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি। কিন্তু ওয়ানডে অভিষেক হতে প্রায় দেড় বছর সময় লেগে যায়। এই সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডেতে পথচলা শুরু হয় নাসুমের। অভিষেক ম্যাচে কৃপণ বোলিং করলেও ছিলেন উইকেটশূন্য। 

কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে তার স্পিন ছোবলে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। নাসুমের ঘূর্ণিতে দিক হারিয়ে বসে স্বাগতিকরা, আর এই সুযোগে ঘরের মাঠের দলটিকে চেপে ধরেন মেহেদী হাসান মিরাজ। শুরুর দিকের ৩ উইকেট ঝুলিতে পোরেন নাসুম। মিরাজ ৪ উইকেট নিলেও আসল কাজটি করেছেন নাসুমই। ১০ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার হন ম্যাচসেরা। 

উইকেট পাওয়ার পর এভাবে উদযাপন করেন নাসুম। ছবি: সংগৃহীত

এই ম্যাচে নতুন উদযাপন করেন নাসুম। উইকেট পাওয়ার পর এক হাত আড়াআড়ি রেখে নিচে আরেক হাত খারাভাবে ধরেন তিনি। তার উদযাপন দেখে অনেকটা রিভিউ নেওয়ার মতো মনে হতে পারে। আদতে তা নয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গার প্রশ্নের উত্তরে উদযাপনের রহস্য জানান নাসুম।

ধারাভাষ্যকারের প্রশ্নের পর মুখে মৃদু হাসি রেখে নাসুম বলেন, 'আ নিউ টাইগার ইজ কামিং।' তাকে সাহায্য করতে তখন পাশে ছিলেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবাল। উদযাপনের পেছনের গল্প পরিষ্কার করতে তিনি বলেন, 'উদযাপনের মানে হচ্ছে 'আ নিউ টাইগার ইজ কামিং।' এটা হলো 'T' (এক হাত আড়াআড়ি রেখে নিচে আরেক হাত খারাভাবে ধরা), টি-তে টাইগার, এটিই ওই উদযাপন।'

প্রথম ম্যাচে ৮ ওভারে মাত্র ১৬ রান খরচা করেন নাসুম, কিন্তু পাননি কোনো উইকেট। দ্বিতীয় ম্যাচে উইকেট নিতে মুখিয়ে ছিলেন তিনি। এর জন্য অবশ্য বেশি কিছু করেননি বাংলাদেশের এই স্পিনার। তার ভাষায়, 'আমি খুব রোমাঞ্চিত ছিলাম। প্রথম ম্যাচে উইকেট পাইনি, পরের ম্যাচে যেন উইকেট পাই; ওরকমভাবেই আমি জায়গায় বল রাখার চেষ্টা করছি। উইকেটে যে সহায়তা ছিল, তা নেওয়ার চেষ্টা করেছি।'

Related Topics

টপ নিউজ

নাসুম আহমেদ / নতুন উদযাপন / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net