Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
পাওয়েল ঝড়ে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

খেলা

টিবিএস রিপোর্ট
04 July, 2022, 01:20 am
Last modified: 04 July, 2022, 01:28 am

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

পাওয়েল ঝড়ে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

ব্যাটকে তরবারিতে পরিণত করা রভম্যান পাওয়েল ঝড় বইয়ে দেন। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ডানহাতি এই ব্যাটসম্যানের ঝড় বেশি টের পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। 
টিবিএস রিপোর্ট
04 July, 2022, 01:20 am
Last modified: 04 July, 2022, 01:28 am

প্রথম ওভারেই ঝড়, এলোমেলো বাংলাদেশ। প্রথম পাঁচ ওভারে পাঁচজন বোলার ব্যবহার করলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। বোলিং পরিবর্তনে কিছুটা উপকারও হলো, দুটি উইকেট এলো। এরপরও রানের চাকা থামানো গেল না। ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান গড়লেন বড় জুটি। শেষে গিয়ে রভম্যান পাওয়েলের ব্যাটিং শো। সব মিলিয়ে বড় সংগ্রহ পেল ওয়েস্ট ইন্ডিজ। 

রোববার রাতে ডমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৯৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। রাজার মতো ব্যাট চালিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন কিং। আর ব্যাটকে তরবারিতে পরিণত করা পাওয়েল রীতিমতো ঝড় বইয়ে দেন বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলা পাওয়েল ঝড় বেশি টের পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। 

দাপুটে শুরু করা ক্যারিবীয়রা উদ্বোধনী জুটি থেকে বেশি রান পায়নি। তেড়েফুঁড়ে ব্যাটিং করতে থাকা কাইল মেয়ার্স দলীয় ১৮ রানে বিদায় নেন। শেখ মেহেদি হাসানের বলে আউট হওয়ার আগে ৯ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৭ রান করেন বাঁহাতি এই ওপেনার। তাসকিনের করা প্রথম ওভার থেকে ১২ রান তোলেন মেয়ার্স। 

মেয়ার্সের বিদায়ের পর উইকেটে যাওয়া শামরাহ ব্রুকস সুবিধা করতে পারেননি। ৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। সাকিবের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। এরপর কিংয়ের সঙ্গে যোগ দিয়ে দ্রুতই উইকেট মানিয়ে নেন ক্যারিবীয় অধিনায়ক পুরান। তৃতীয় উইকেটে ৭৪ রান যোগ করেন কিং-পুরান। 

দলীয় ১০০ রানের মাথায় পুরানকে ফেরানে মোসাদ্দেক হোসেন সৈকত। ৩০ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করেন পুরান। স্বাগতিকদের অধিনায়ককে ফিরিয়ে যেন নিজেদের বিপদ ডেকে আনে বাংলাদেশ। শুরুর কয়েকটা বল দেখে তাণ্ডব চালান রভম্যান পাওয়েল। চার-ছক্কার ফুলঝুরিতে সাকিব-তাসকিনদের লাইন-লেংন্থ ভুলিয়ে দেন তিনি। 

মুহূর্তেই কিংয়ের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে ফেলেন পাওয়েল। দলীয় ১৬৩ রানে আউট হন কিং। এর আগে ৪৩ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন ডানহাতি এই ওপেনার। শেষ পর্যন্ত ব্যাটিং করা পাওয়েল মাত্র ২৮ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৬১ রানের ক্যামিও ইনিংস খেলেন। ওডেন স্মিথ ৪ বলে ১১ রান করেন। 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট পান শেখ মেহেদি, সাকিব ও মোসাদ্দেক। এদিন সবচেয়ে খরুচে বোলিং করেছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন। ডানহাতি এই পেসার ৩ ওভারে ৪৬ রান খরচা করেন। মোসাদ্দেক কেবল এক ওভারে ১ রান দেন। বাকিরা সবাই ছিলেন খরুচে। 

Related Topics

টপ নিউজ

রভম্যান পাওয়েল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net